বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সিসিএস ট্যালেন্ট হান্ট ক্রিকেট মোহরার জয়, সিএসসিএল-চিটাগাং রযেলস ম্যাচ টাই

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় জয় পেয়েছে মোহরা এশিয়ান স্পোর্টস ক্লাব।

আজ সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে মোহরা এশিয়ান স্পোর্টস ক্লাব ৭৫ রানে বাকলিয়া একাদশ জুনিয়রকে পরাজিত করে। একই মাঠে সিএসসিএল এবং চিটাগং রয়েলসের মধ্যকার ম্যাচটি টাই হয়েছে।

দিনের প্রথম ম্যাচে টসে জিতে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ২৭ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন জুলহাজ সাগর।

এছাড়া আফনান ৪০, সুহো ২৩ এবং সিরাজুল করেন ১৩ রান। বাকলিয়া একাদশ জুনিয়রের পক্ষে ২টি উইকেট নিয়েছেন প্রিয়ন্ত। জবাবে ব্যাট করতে নামা বাকলিয়া একাদশ জুনিয়র ২০ ওভারে ৬ উইকেটে ৭৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আজফার ১৭, জাহাঙ্গীর ১৪ এবং আপনান করেন ১০ রান। মোহরা এশিয়ান স্পোর্টস ক্লাবের পক্ষে ২টি উইকেট নিয়েছেন আবদুল কাইয়ুম। বিজয়ী দলের জুলহাজ সাগর ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সাবেক ক্রিকেটার রায়হান উদ্দিন আরাফাত।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা সিএসসিএল ২০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৩৮ বলে ৫২ রান করেন ওমর ফারুখ সজিব। এছাড়া আয়ান ৪২ এবং মইনুল করেন ১৪ রান। চিটাগং রয়েলসের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন রিদুয়ানুল হক। জবাবে ব্যাট করতে নামা চিটাগং রয়েলস ২০ ওভারে ১৩৫ রান করতে সক্ষম হলে ম্যাচ টাই হয়ে যায়।

দলের পক্ষে ইরশাদুল ১৫, মাহগির ১৬, মিথুন ৩৬, সাজ্জাদ ২৬ এবং মিনহাজুল করেন ১৩ রান। সিএসসিএল এর পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আয়ান, সিয়াম এবং আরশাদুল। ম্যাচ সেরা হয়েছেন সিএসসিএল এর মিফতাহুল আলম আয়ান। তার হাতে পুরষ্কার তুলে দেন সাবেক ক্রিকেটার তৌফিকুল আলম বাবু এবং চিটাগং রয়েলসের কোষাধ্যক্ষ নাজিহা ইফরাত।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...