বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

হেলমেট-কাগজপত্র ছাড়া মিলছে না তেল, তবে ডাম্পারে শিথিলতা নিয়ে প্রশ্ন

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশের জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সড়কে শৃঙ্খলা ফেরাতে চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে প্রশাসন। এখন থেকে বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। তবে একই নিয়ম ডাম্পার গাড়ির ক্ষেত্রে মানা না হওয়ায় তা নিয়ে সর্ব সাধারণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা সদরের মেসার্স হাজী নুরুল ইসলাম ফিলিং স্টেশনে সহকারী কমিশনার (ভূমি) মং এছেন পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।
এসময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও চালকের হেলমেট যাচাই করে তবেই জ্বালানি দেওয়া হয়। যাদের প্রয়োজনীয় কাগজপত্র বা নিরাপত্তা সরঞ্জাম ছিল না, তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

প্রশাসনের এমন কঠোর অবস্থানের কারণে পেট্রোলপাম্পে মোটরসাইকেলের চাপ কিছুটা কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেক গ্রাহক এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এতে সড়কে শৃঙ্খলা ফিরবে, অবৈধ যানবাহনের চলাচল কমবে এবং জ্বালানির অপচয় রোধ হবে।

তবে বাস্তব চিত্রে রয়েছে ভিন্নতা। অভিযোগ উঠেছে, মোটরসাইকেলের ক্ষেত্রে কঠোরতা থাকলেও কিছু ডাম্পার গাড়ির ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ করা হচ্ছে না। কাগজপত্র যাচাই ছাড়াই এসব যানবাহনে জ্বালানি সরবরাহের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় আবুবক্কর সামাজিক যোগােযাগ মাধ্যমে মন্তব্য করেছেন, “ডাম্পার গাড়ির ক্ষেত্রেও যদি একই নিয়ম কার্যকর করা হতো, তাহলে অবৈধ মাটি কাটা অনেকটাই বন্ধ হয়ে যেত।”

এদিকে, উপজেলার শাহপীর ফিলিং স্টেশনেও থানা পুলিশের তত্ত্বাবধানে মোটরসাইকেলে তেল সরবরাহ করতে দেখা গেছে, যেখানে দীর্ঘ লাইনে অপেক্ষা করেছেন গ্রাহকরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, জ্বালানি সংকট মোকাবিলা ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলার সব পেট্রোলপাম্পে এ নিয়ম কার্যকর করা হয়েছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না। সবাইকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।”
সড়কে শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের উদ্যোগ চলমান থাকবে বলেও জানান তিনি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...