শনিবার, ১৮ জুলাই ২০২৬

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

বাঘাইছড়ি রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য মো. নূর কবির (৩২) নামে এক নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে বিজিবি তাকে ইয়াবাসহ আটক করে থানায় হস্তান্তর করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালত সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

গ্রেপ্তার মো. নূর কবির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত জামাল হোসেনের ছেলে। সে বাঘাইছড়ি পৌর শাখার যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য।

শনিবার (২৮ মার্চ) বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার রাতে মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির একটি টহল দল ব্যাটালিয়ন সদর থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মুসলিম ব্লক এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করে। এসময় মো. নূর কবির বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করে তার থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ১টি এ্যানড্রয়েট ও ১টি বাটন মোবাইল, ১টি চার্জার এবং ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।

আটক মো. নূর কবিরকে জব্দকৃত মালামালসহ বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর আজ শনিবার নূর কবিরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাঘাইছড়ি পৌর শাখা আহ্বায়ক মো. নিজাম উদ্দিন ও সদস্য সচিব ওমর ফারুকের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এ প্রসঙ্গে বাঘাইছড়ি পৌর শাখা যুবদলের কাছ থেকে জানা গেছে, নূর কবিরকে শুক্রবার রাতে বিজিবি ১৪ পিস ইয়াবাসহ ধরেছে। দলের নিয়ম অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে পৌর যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য ছিল।

বাঘাইছড়ি থানার ওসি নাসির উদ্দীন মজুমদার বলেন, বিজিবি আটককৃত ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আজকে (শনিবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায়...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে...

আরও পড়ুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ জুলাই) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার খাগরিয়া...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ও ৫০ লাখ শলাকা...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও উত্তর রামপুর ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা রুজুর মাত্র চার ঘণ্টার মধ্যে এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত নিরাপত্তাকর্মীর নাম আবু...