মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহন করে অনুর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড়দের নিয়ে গঠিত লাল দল ও সবুজ দল।
খেলায় সবুজ দল টাইব্রেকারে ৫-৪ গোলে লাল দলকে পরাজিত করে। খেলা শেষে জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, চট্টগ্রাম মোঃ শরীফ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বাবর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর এনামুল হক, মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, রায়হান উদ্দীন রুবেল, চট্টগ্রাম ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, ফুটবল প্রশিক্ষক দেবাশীষ বড়ুয়া দেবু, নেয়ামত উল্ল্যাহ তৌহিদ, মোহাম্মদ ফরিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক হৃদয় হাসান বাবু।
চট্টগ্রামনিউজ/ এসডি/
