শনিবার, ২ মে ২০২৬

স্বাধীনতা বিরোধীদের রক্তচক্ষু উপেক্ষা করে জাতীয় পার্টি এগিয়ে যাবে: আবু তাহের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে।
২৬ মার্চ সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল শোভাযাত্রা নিয়ে উপস্থিত হন।

শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আহবায়ক আলহাজ্ব আবু তাহের, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন ছিদ্দিকী, কে.এম. আবছার উদ্দি রনি, শেখ আকতার উদ্দিন ও বাবুল আহমদ।

এছাড়াও পাঁচলাইশ থানা জাপা সভাপতি এস.এম. সাইফুল্লাহ সাইফু, ইপিজেড থানা জাপা সভাপতি জহুর উদ্দিন জহির, নগর যুবসংহতির যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ মুন্না, নগর স্বেচ্ছাসেবক পার্টি যুগ্ম আহ্বায়ক এম. আজগর আলী, নগর শ্রমিক পার্টির আহ্বায়ক এনামুল হক রাশেদ, সদস্য সচিব মো. মামুন, নগর কৃষক পার্টির সাধারণ সম্পাদক নুর আহাম্মদ মিটু, ডবলমুরিং থানা জাপা সদস্য সচিব আরমান মিয়া, নগর ছাত্রসমাজ আহ্বায়ক শরীফুল মোল্লা নিরব, যুগ্ম আহ্বায়ক আরাফাতুল আলম কচি ও মাইনুদ্দিন রায়হান, বায়েজিদ থানা জাপা সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, খুলশী থানা জাপা আহ্বায়ক হাসান আলী, আকবর শাহ থানা জাপা সদস্য সচিব মো. হোসেন বাচ্চু, চান্দগাঁও থানা জাপা সদস্য সচিব মো. ওসমান, কোতোয়ালী থানা জাপা সভাপতি মো. সেলিম, সদরঘাট থানা জাপা ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুল ইসলাম, হালিশহর থানা জাপা সদস্য সচিব মো. শাহাবুদ্দিন, বাকলিয়া থানা জাপা আহ্বায়ক সৈয়দ কামরুদ্দিন ফোরকান, বন্দর থানা জাপা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. বাদশা, চকবাজার থানা জাপা আহ্বায়ক মো. নোমান, নগর জাপা নেতা নীল কমল সুশীল, নগর যুবনেতা মো. দিদার উল্লাহ, মো. শাহজাহান, সৈয়দ মামুন উদ্দিন, কামাল উদ্দিন মাসুদ, মো. জাহেদ, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানোর প্রাক্কালে মিছিল শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় পার্টি মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের বলেছেন, জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে রাজনৈতিক ময়দানে বাধা-বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবে। যারা মহান মুক্তিযুদ্ধে ইতিহাসকে মুছে ফেলতে চায় এবং দেশকে আবারো পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিয়ে যেতে চায় তাদের আকাঙক্ষা এদেশে বাস্তবায়ন হবে না। স্বাধীনতা বিরোধী অপশক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টি এগিয়ে যাবে ইনশাল্লাহ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত' দু মাসব্যাপী ১২টি দল নিয়ে আয়োজিত মহান স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গত বৃহস্পতিবার...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিগত বছরগুলোতে বন্ধ হওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...