শুক্রবার, ১ মে ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়েছে অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

এক বছরের ব্যবধানে আবারও আগুনে পুড়েছে খাগড়াছড়ির দীঘিনালা বোয়ালখালী বাজারের অন্তত ৩৫ টি ব্যবসা প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দীঘিনালা ও সদর ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৩ ঘন্টার চেষ্টায় ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আছে। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

দীঘিনালা ফায়ার স্টেশনের ইন-চার্জ পঙ্কজ বড়ুয়া জানান, খবর পেয়ে দীঘিনালা ও সদর স্টেশন থেকে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে ওষুধ, কাপড় সহ বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি নিরপণে কাজ শুরু হবে। ফায়ার সার্ভিসের পাশাপাশি অগ্নি নির্বাপণে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা যোগ দেয়।

বোয়ালখালী বাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিবছর দীঘিনালা ও বোয়ালখালী বাজারে আগুনের ঘটনা ঘটলেও অগ্নিনির্বাপণে নেই জলাশয় ও পর্যাপ্ত ব্যবস্থা।

পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বৈসাবিকে ঘিরে কাপড়ের দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নতুন পণ্য আনা হয়। এমন সময়ে আগুন লাগার ঘটনায় অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস পালিত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে...

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে...

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

আরও পড়ুন

খাগড়াছড়িতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস পালিত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। দিবসটি...

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।শুক্রবার (১ মে) সকাল থেকেই নগরীর নন্দনকানন বৌদ্ধ...

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...