বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মুক্তিযোদ্ধারা যেন এই দেশে সম্মানের সাথে বসবাস করতে পারেন, সেই দায়িত্ব আমাদের: এরশাদ উল্লাহ এমপি

দেবাশীষ বড়ুয়া রাজু। বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। তারা যেন এই দেশে সম্মানের সাথে বসবাস করতে পারেন, সেই দায়িত্ব আমাদের সবার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের উদ্যেগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের বিশেষ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের
আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন , তাঁদের মহান আত্মত্যাগের বিনিময়েই আমরা এই স্বাধীন দেশ পেয়েছি এবং এখন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে ,সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, মুক্তিযোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমান সময়ের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় চাঁদাবাজি, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় রোধে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে এবং সমাজ সেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এবং দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাক আহমেদ খান, মো. নুরুন্নবী চৌধুরী, হামিদুল হক মান্নান এবং বীর মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র বড়ুয়া ও মহসিন খান তরুণসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ উপলক্ষ্যে সকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের বিভিন্ন ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

আরও পড়ুন

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সরকার...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...