বুধবার, ১২ আগস্ট ২০২৬

কক্সবাজারে জুলাই যোদ্ধা খোরশেদ হত্যায় মূল অভিযুক্ত তারেক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কক্সবাজার শহরের কবিতা চত্বর সমুদ্র সৈকত এলাকায় ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা খোরশেদ আলম নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সৈকতের কবিতা চত্বর সংলগ্ন বালিকা মাদ্রাসা এলাকায় খোরশেদ আলমকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

জুলাই যোদ্ধা খোরশেদ আলম হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত খোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা এবং শাহ্ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

কক্সবাজার সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডের পর থেকেই ঘাতকদের ধরতে অভিযানে নামে পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির কারিগরি সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক তারেকের অবস্থান নিশ্চিত করা হয়। বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে আসা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তারিন নামে এক নারী সমন্বয়ককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সৈকতের কবিতা চত্বর সংলগ্ন বালিকা মাদ্রাসা এলাকায় খোরশেদ আলমকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত খোরশেদ শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা এবং জুলাই গণঅভ্যুত্থানের রাজপথের সক্রিয় কর্মী ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো মোটিভ রয়েছে, তা নিশ্চিত হতে গ্রেপ্তার তারেক ও হেফাজতে থাকা তারিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...