বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

“আমার বোন আত্মহত্যা করেনি…” 

রহস্য ঘিরে নববধূ ঝুমার মৃত্যু, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

“আমার বোন আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”কাঁপা কণ্ঠে এমনটাই দাবি করেন নিহত ঝুমা আক্তারের বড় ভাই তৌহিদুল আলম।

বিয়ের মাত্র এক মাস ১৯ দিনের মাথায়, হাতে মেহেদীর রঙ না শুকাতেই স্বামীর ঘর থেকেই উদ্ধার হলো ১৯ বছর বয়সী নববধূ ঝুমা আক্তারের মরদেহ। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য, বাড়ছে প্রশ্ন। এটি কি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যা?

গেল ১৯ মার্চ দুপুরে হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার একটি বাসার দ্বিতীয় তলার শয়নকক্ষ  থেকে ঝুমার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ঘটনার পরপরই স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, বাথরুমের ভেন্টিলেশনের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ঝুমা।

কিন্তু এখানেই মিলছে না হিসাব। নিহতের পরিবারের দাবি, ঝুমা দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার ছিলেন। তাদের অভিযোগ; স্বামী মো. নেওয়াজ শরীফের সঙ্গে অন্য এক নারীর পরকীয়ার সম্পর্ক ছিল, যা নিয়ে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল।

ঝুমার বড় বোন শামীমা আক্তার রুমি বলেন,“বিয়ের পর থেকেই আমার বোন আমাকে তার কষ্টের কথা জানাত। তার স্বামী স্বাভাবিক আচরণ করত না।”

তিনি আরও জানান, ঘটনার প্রায় এক মাস আগে ঝুমা তাকে একটি ভয়েস রেকর্ড পাঠান। সেখানে নেওয়াজ শরীফকে এক নারীর সঙ্গে কথোপকথনে বলতে শোনা যায়,“আমিতো বলছি, তোমাকে বিয়ে করব; সমস্যা নাই। এরপরও যদি এরকম কর তাহলেতো আর কিছু করার নাই। মানুষ মানুষকে এভাবে অবিশ্বাস করা যায় না। তুমি অনলাইনে আছো; আমি কল দিচ্ছি, অথচ তুমি বলতেছো এমবি নাই। ”

এই বক্তব্য এখন মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, ২২ মার্চ নিহতের পিতা মো. শাহআলম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে স্বামী নেওয়াজ শরীফকে। ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...