মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও ভূমি সেবা মেলার আয়োজন করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়। পরে উপজেলা ভূমি অফিস মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরে আলম মাসুদ, মাতামুহুরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ডিজিটাল সেবা চালু করেছে। অনলাইনের মাধ্যমে নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা এখন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। দুর্নীতি ও হয়রানি কমাতে জনগণকে সচেতন হয়ে ডিজিটাল সেবা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য লায়ন মো. আসলাম চৌধুরী। উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল আল মামুন।

আলোচনা সভায় জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি পরিষেবা অটোমেশন সিস্টেম চালুর মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবার গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান সরবরাহ, ডিজিটাল সার্ভেয়িং-ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা ও অনলাইন শুনানিসহ বিভিন্ন আধুনিক সেবা চালু রয়েছে। এছাড়া ই-রেজিস্ট্রেশন, স্মার্ট ভূমি রেকর্ড ও স্মার্ট ভূমি সেবা কেন্দ্র চালুর মাধ্যমে ভূমি মালিকদের হয়রানি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

লোহাগাড়ায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আখন্দ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা অংশ নেন।

বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের রেজিস্ট্রেশন, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফায়েড কপি গ্রহণ, মৌজাম্যাপ প্রাপ্তির আবেদন এবং ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। গণশুনানির মাধ্যমে অভিযোগ গ্রহণ ও তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগও নেওয়া হয়েছে।

এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাসান। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. এনামুল হাসান বলেন, ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানের সুযোগ সৃষ্টি হওয়ায় জনগণের ভোগান্তি কমেছে। তিনি দালালচক্র এড়িয়ে সরাসরি সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে আগত সেবাগ্রহীতাদের মাঝে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...