বুধবার, ১০ জুন ২০২৬

বান্দরবানে সপ্তাহে রবি ও বুধবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে ৭ ফিল্ড এম্বুলেন্স 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পাহাড়ের সাধারণ মানুষের চিকিৎসার মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের ৬৯ পদাতিক ব্রিগেড এর ৭ ফিল্ড এম্বুলেন্স এর পক্ষ হতে জেলা ও উপজেলা গুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা,ঔষধ প্রদান কার্যক্রম চলমান থাকায় দুর্গম এলাকায় বসবাসকারী জনসাধারণ চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছে। 

এরই ধারাবাহিকতায় রমজান মাসেই এই মানবিক সুবিধা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান রিজিয়নের,৭ ফিল্ড এম্বুলেন্স এর পরিচালনায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, প্রয়োজনীয় ঔষধ বিতরণ এবং রুগীদের আবেদনের প্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কার্যক্রম চলমান রেখেছে।

রবিবার (১৫ই মার্চ) সকালে ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর কার্যালয়ে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে দেখা যায়,জেলা সদর সহ আশেপাশের এলাকা হতে প্রায় শতাধিক রুগী চিকিৎসা সেবা নিতে এসেছেন।

সেনাবাহিনীর ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স ডাঃ ক্যাপ্টেন মোঃ আবু সায়েম, ডাঃ ক্যাপ্টেন ফারা উলফাত এসময় রুগীদের চেকাপ শেষে, প্রয়োজনীয় ঔষধ এবং প্রয়োজন বোধে উন্নত চিকিৎসা ও ঔষধ ক্রয়ের জন্য সেনা রিজিয়নের পক্ষ হতে আর্থিক সহায়তাও প্রদান করেন।

চিকিৎসা নিতে আশা একজন জানালেন নিজের মেয়ের অসুস্থতার জন্য তিনি চিকিৎসা সেবা নিতে এসেছেন,এখানে চিকিৎসার মান ভালো হওয়ার কারনে প্রায় সময় চিকিৎসা নেয়া হয়।

মেডিক্যাল সেবা প্রদানের বিষয়ে ডাঃ ক্যাপ্টেন মোঃ আবু সায়েম বলেন শান্তি ও সম্প্রীতির কর্মসূচির আওতায় সপ্তাহে দুই দিন রবি ও বুধবার,মানবিক চিকিৎসা সেবা এবং আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে ৭ফিল্ড এম্বুলেন্স।

তিনি বলেন,আমরা বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি, আর্থিক সহায়তাও প্রদান করে আসছি।বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ও ধর্মের মানুষের মাঝে সহাবস্থান বজায় রেখে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশিযে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

প্রসঙ্গত এখানে সার্জিক্যাল, গাইনি, মেডিসিন,চর্ম,নাক,কান,গলা,অর্থোপেডিকস সহ বেশ কয়েকটি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার রা রোগীদের বিনামূল্যে চেকাপ, ব্যাবস্থা পত্র প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করে থাকেন।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

কাপ্তাই হ্রদে সাঁতর কাটতে নেমে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিস ও...

সীমান্তে নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে প্রাণ গেল রোহিঙ্গা যুবকের

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আব্দুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল...

বান্দরবানে রুমার জঙ্গলে মিলল অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ

বান্দরবানের রুমা উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে ১২ জনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার...

বান্দরবানের চাঞ্চল্যকর ব্যবসায়ী আজিজ খলিফা হত্যা মামলার মূলহোতা উদয়ন ধর গ্রেপ্তার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলোচিত ব্যবসায়ী আজিজ খলিফা (৫৩) অপহরণ ও হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি ও মূল পরিকল্পনাকারী উদয়ন ধরকে (৪০) গ্রেফতার...