শনিবার, ২২ আগস্ট ২০২৬

২৭ রমজানে স্মরণে আমিরে মোন্তাজেম শাহসূফী সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী (রহ.)

পবিত্র লাইলাতুল কদরের রাত ২৭ রমজান মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পবিত্র রাতেই নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল-কুরআন। একইসঙ্গে মাইজভান্ডার পরিমণ্ডলে দিনটি বিশেষভাবে স্মরণীয়, কারণ এ রাতেই ইন্তেকাল করেন আধ্যাত্মিক জগতের প্রখ্যাত ব্যক্তিত্ব আমিরে মোন্তাজেম শাহসূফী সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী (রহ.)।

১৯৩২ সালে জন্মগ্রহণকারী শাহসূফী সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী (রহ.) ছিলেন গাউছুল আজম হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.)-এর একমাত্র পৌত্র এবং অছি এ গাউছুল আজম শাহসূফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারীর দ্বিতীয় সন্তান। মাতার দিক থেকে তিনি খলিফায়ে গাউছুল আজম ইউসুফেসানি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীর নাতি।

১৯৫৬ সালে তাঁর পিতা দরবারে মাইজভান্ডারের সাংগঠনিক ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব অর্পণ করে তাঁকে ‘আমিরে মোন্তাজেম’ উপাধিতে ভূষিত করেন। এরপর দীর্ঘ প্রায় পাঁচ দশক তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও প্রজ্ঞার সঙ্গে দরবারের দায়িত্ব পালন করেন।

তাঁর জীবনের মূল দর্শন ছিল নীতি, নৈতিকতা, বিনয় ও মানবসেবা। জাগতিক লোভ-লালসা থেকে নিজেকে দূরে রেখে তিনি আধ্যাত্মিক সাধনা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করেন। দরবারের উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ব্যবস্থাপনায় তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

তাঁর ঘনিষ্ঠ সহযোগী হারুন অর রশিদ ভান্ডারীর ভাষ্যমতে, দরবার পরিচালনায় তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ। এমনকি দরবারের উন্নয়নের জন্য আনা যাকাতের অর্থও তিনি গ্রহণ না করে মানুষের কল্যাণে নিজ নিজ এলাকায় ব্যয় করার পরামর্শ দেন।

শাহসূফী সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী (রহ.) পিতার নির্দেশে ১৯৫৫ সালে চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত অবস্থায় জাগতিক শিক্ষা ত্যাগ করে মাইজভান্ডার শরাফতের সেবায় আত্মনিয়োগ করেন। পরবর্তীতে তাঁর কর্ম, চিন্তা ও আধ্যাত্মিক নেতৃত্বে মাইজভান্ডার দরবার দেশ-বিদেশে আরও সুপরিচিত হয়ে ওঠে।

২০০৬ সালে পবিত্র লাইলাতুল কদরের রাতেই তিনি ইন্তেকাল করেন। তাঁর জীবনাদর্শ, নীতি-নৈতিকতা ও আধ্যাত্মিক শিক্ষা আজও মাইজভান্ডার পরিমণ্ডলসহ বিশ্বব্যাপী অনুসারীদের জন্য অনুপ্রেরণার উৎস।

শাহসূফী সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারীর জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো নীতিকে আঁকড়ে ধরা। তাঁর আদর্শ অনুসরণ করেই আগামী প্রজন্মকে মানবিক ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা সম্ভব।

লেখক : জেসমিন আকতার সহকারী শিক্ষক, (ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদ্রাসা)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায় উঠোন জুড়ে জল থইথই...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর মায়াহীন মমতাহীন প্রেমহীন জীবন। হোমিওপ্যাথি ডোসের মতোই মৃত্যুর শহরে খুব আস্তে তিনি পাঠিয়ে দেন।রাত আসে রাত যায় শূন্যতায়- ভাড়ি...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

পটিয়া মালঞ্চের চার যুগপূর্তিতে সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে বক্তারা বলেন, আজকে সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণ...