বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে।
সে অনুযায়ী আগামী ২৮ মে (বুধবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।
আগামী ৯ জিলহজ পবিত্র আরাফাতের দিন পালিত হবে ২৭ মে এবং পরদিন ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে সারাদেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে সৌদি আরবসহ কয়েকটি মুসলিম দেশে ঈদের তারিখ কিছুটা ভিন্ন হয়েছে। সৌদি আরবে ঈদুল আজহা উদ্যাপিত হবে ২৭ মে, আর ২৬ মে পালিত হবে আরাফাত দিবস।
একই তারিখ ঘোষণা করেছে তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বেশ কয়েকটি মুসলিমপ্রধান দেশ।
চট্টগ্রামনিউজ/ এসডি/
