শনিবার, ১ আগস্ট ২০২৬

নগরফুলের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উপহার বিতরণ করলেন সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সমাজের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুল আয়োজন করেছে “সবার আগে ঈদের সাজে সাজবে নগরফুল – ১২তম মৌসুম” শীর্ষক বিশেষ কর্মসূচি।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতাল মাঠ সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, বিপিএম। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

এ সময় সিএমপি কমিশনার বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো একটি মানবিক ও মহৎ উদ্যোগ। দীর্ঘদিন ধরে পথশিশুদের পাশে দাঁড়িয়ে নগরফুল যে মানবিক কার্যক্রম পরিচালনা করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি এ ধরনের উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকার যদি সম্মিলিতভাবে এগিয়ে আসে, তাহলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নগরফুলের উপদেষ্টা সায়েদ মিল্কি, সংগঠনের স্বেচ্ছাসেবকরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য সুবিধাবঞ্চিত ও পথশিশু।

প্রতিবছরের মতো এবারও নগরফুলের এই উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন আনন্দঘন আয়োজনের মাধ্যমে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অ‌নে‌কে আহত...