শনিবার, ১ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় 'কৃষকের বাজার' এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী

‘কৃষক দেশের অর্থনৈতিক মূল চালিকাশক্তি’ 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন , কৃষক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু অনেক সময় মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না এবং ভোক্তাদেরও বেশি দামে পণ্য কিনতে হয়। এ সমস্যার সমাধান করতেই উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘কৃষকের বাজার’ চালু করা হয়েছে। যেখান থেকে কৃষকরা  তাদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি ক্রেতার নিকট বিক্রি করতে পারবেন। এতে কৃষক ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি ক্রেতারা কম দামে তাজা কৃষিপণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

তিনি শুক্রবার (১৩ মার্চ) সকালে সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চট্টগ্রামের সাতকানিয়ায় চালু হয়েছে এ ‘কৃষকের বাজার’।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনাই ‘কৃষকের বাজার’-এর মূল লক্ষ্য। স্থানীয় কৃষকেরা সরাসরি পণ্য বিক্রি করায় মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমছে এবং ক্রেতারাও সাশ্রয়ী দামে তাজা কৃষিপণ্য পাচ্ছেন। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এ বাজার চালু করা হয়েছে। পরে কৃষকদের সুবিধা অনুযায়ী উপযুক্ত স্থানে নিয়মিতভাবে এটি পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শুম্ভু নাথসহ সংশ্লিষ্টরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...