বুধবার, ১০ জুন ২০২৬

মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় যুবদল আহবায়ক কামাল নিহত

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কামাল উদ্দিন (৪০) নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটায় বড়তাকিয়া-জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কের নিপপন ইম্পাত কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ড্রাম ট্রাকের চালক খলিল হাওয়ালাদারকে আটক করেছে।

নিহত নিহত কামাল উদ্দিন খইয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মুজিবুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুবদল নেতা কামাল উদ্দিন ব্যবসায়ীক কাজে নিজে গাড়ি চালিয়ে অর্থনৈতিক অঞ্চলের দিকে যাওয়ার পথে নিপপন ইস্পাত কারখানার সামনে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে ছিলেন। এসময় দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তার গাড়ির সামনের দিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুছড়ে গাড়ির স্টাডিংয়ের সাথে আটকে যায় সে। পরে মিরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ড্রাম ট্রাক চালক খলিল হাওলাদারকে মিরসরাই থানা পুলিশ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনায় আহত যুবদল নেতা কামাল উদ্দিনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে বলে জেনেছি।

আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...