শনিবার, ১ আগস্ট ২০২৬

কিশোর গ্যাং সদস্য মহিমের মৃত্যুর জের

আনোয়ারায় বেপরোয়া সম্রাট গ্রুপ, কুপিয়ে আহত ৫ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকায় পাঁচ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং “সম্রাট গ্রুপ”র বিরুদ্ধে। এ সময় একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং কয়েক লাখ টাকার মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—রাশেদ (৩২) , আনোয়ারা উপজেলা ছাত্রদলের নেতা এইচ এম তারেকুল ইসলাম, তার বাবা ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহের সওদাগর এবং বারখাইন ইউনিয়ন যুবদল নেতা মো. শাহজাহান মিয়া,ও ছোট ভাই মো. শাকিল।

ভুক্তভোগী বারখাইন ইউনিয়ন যুবদল নেতা মো. শাহজাহান মিয়া জানান, মঙ্গলবার ভোরে সম্রাট গ্যাংয়ের সদস্য মহিম “হাশেম কমপ্লেক্স ” নামে ছয়তলা ভবনে চুরি করতে গিয়ে নিচে পড়ে মারা যায়। এই ঘটনার জের ধরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাংচুর করে ।পরে শোলকাটা এলাকার ইলিয়াস মির্জা কালু ও তার ছেলে সম্রাটের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে মঙ্গলবার ও বুধবার চার জনের ওপর হামলা চালায়। হামলাকারীরা আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিন চৌধুরীর বাড়িতে ভাঙচুর চালায় এবং তারেকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে কয়েক লাখ টাকার মালামাল লুটপাট করে।

তিনি আরো বলেন, সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় । আমার নিরীহ ভাইকে তারা কুপিয়েছে। সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলবে ।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার মহিম নামে একজনের মৃত্যুর জেরে হাসপাতালের জরুরি বিভাগের দরজা ভাঙচুর করে। দুপুরের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের মোড়ে হামলায় আহত দুইজনকে ভর্তি করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন , মহিমের মৃত্যুর ঘটনায় পরিবার অজ্ঞাতনামা একটি হত্যা মামলা করেছে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় ৪ টি মামলা রয়েছে। ধারনা করা হচ্ছে চুরি করতে গিয়ে পড়ে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, কিশোর গ্যাং সম্রাট গ্রুপের বেপরোয়া হামলার ঘটনার‌ পর মঙ্গলবার থেকেই ওই এলাকায় আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে।

আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...