বুধবার, ১০ জুন ২০২৬

জোন সেমিফাইনালে চট্টগ্রাম জেলা দল

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম জেলা দল। আজ সোমবার বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক বান্দরবান জেলা দলের সাথে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে।

প্রথমে এগিয়ে গিয়েও গোল ধরে রাখতে পারেনি চট্টগ্রাম। উল্টো শেষ কয় মিনিট ১০ জন নিয়ে খেলতে হয়েছে চট্টগ্রামকে। ম্যাচের শুরু থেকেই আক্রমন এবং পাল্টা আক্রমণ করে খেললেও প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে প্রথমে গোল আদায় করে নেয় চট্টগ্রাম জেলা দল। খেলার ৫৯ মিনিটে দারুন এক প্লেসিং শটে গোল করে চট্টগ্রাম জেলা দলকে এগিয়ে নেয় আরিফুল ইসলাম রকি। তবে ১০ মিনিটের মধ্যেই সে গোল পরিশোধ করে বান্দরবান জেলা দল। ৬৯ মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে খেলায় সমতা ফেরায় বান্দরবান জেলা দলের প্রানচার মুরু। খেলার ৮৬ মিনিটে ১০ জনের দলে পরিনত হয় চট্টগ্রাম। দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তৌহিদুলকে। তবে খেলার বাকি সময়ে আর কোন দলই গোল করতে পারেনি। ফলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু দল।

এই ড্রয়ের ফলে বান্দরবান জেলা দল গ্রুপ চ্যাম্পিয়ণ হয়ে গেল জোন সেমিফাইনালে। আর চট্টগ্রাম গ্রুপ রানার আপ হয়ে গেল সেমিফাইনালে।

আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে গ্রুপ সেমিফাইনাল। গতকাল চট্টগ্রাম জেলা দলের সাথে ছিলে জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহি সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি এবং দলের ম্যানেজার ও জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত...