শনিবার, ১ আগস্ট ২০২৬

মহৎ ব্যক্তির দ্বারাই মহৎ কাজ সম্পন্ন করা সম্ভব – এমপি এরশাদ উল্লাহ 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রাম ৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, মহৎ ব্যক্তির দ্বারাই মহৎ কাজ সম্পন্ন করা সম্ভব। যে কোন মহৎকর্মে অংশগ্রহণ করে উৎসাহিত করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। 

রবিবার (৮ মার্চ) দুপুরে  বোয়ালখালীতে জীবন শিখা ফাউন্ডেশনের উদ্যেগে রোজাদারদের মাঝে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, প্রতিটি ধর্মেই মানবতার কথা বলেছেন। তাই মানবতার কল্যাণে ধর্মীয় অসহিষ্ণুতার বিপরীতে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করছেন জীবন শিখা ফাউন্ডেশনের পরিচালক লায়ন সোহেল বড়ুয়া। শক্তিশালী স্বনির্ভর সম্বৃদ্ধশালী বাংলাদেশ গড়তে “জনগণ গত ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে আমাদের সেবক হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেবক হিসেবে জনগণের পাশে থাকবেন বলে জানান তিনি।

প্রতি বছরের ধারাবাহিকতায় উপজেলার পশ্চিম কধুরখীল বড়ুয়া পাড়া নিজ বাড়িতে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড.সংঘপ্রিয় মহাথের।

দ্বীপানন্দ ভিক্ষুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি ভদন্ত বিপস্সী মহাথের, আর্য্যপ্রিয় মহাথের, সত্যানন্দ ভিক্ষু, সাধক ডালিম বড়ুয়া, কাস্টমস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, এমপি পুত্র ইমাদ এরশাদ, ফাউন্ডেশনের পক্ষে জীবন বড়ুয়া, সোহেল বড়ুয়া, টিয়া বড়ুয়া, মো.আকতার ও মো.হারুন । পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনটি ১ হাজার ৫০০ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...