মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সিসিএস ট্যালেন্ট হান্ট ক্রিকেট টুর্নামেন্ট

বন্দর (সাদা) এবং বাকলিয়া একাদশ জয়ী

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় জয় পেয়েছে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ সাদা দল এবং বাকলিয়া একাদশ।

আজ রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ সাদা ৪ উইকেটে ক্রিসেন্ট ক্লাবকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে বাকলিয়া একাদশ ৪৩ রানে এলিট পেইন্ট আরসিকে পরাজিত করে।

প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা ক্রিসেন্ট ক্লাব ২০ ওভারে ৯৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নিলাচল ১২, মুরাদ ১৪, শাহরিয়ার ১২, জুনায়েদ করে ১৫ রান।

বন্দর সাদা দলের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ফাহিম এবং মাহির। জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ সাদা দল ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে মাহির ৩১, আবদুল্লাহ ১৮ এবং আসহাব করেন ১৪ রান। ক্রিসেন্ট ক্লাবের পক্ষে ২টি উইকেট নেন শাহাদাত।

বিজয়ী দলের ইয়াহিয়া মাহির ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সুলতান মাহমুদ খান শাহীন এবং সাবেক ক্রিকেটার মাহফুজুর রহমান পল্লব।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা বাকলিয়া একাদশ ২০ ওভারে ১৩৯ রান করে। দলের পক্ষে ওবায়দুল ৪২ বলে করেন ৪৬ রান।

এছাড়া ওমর ফারুখ ১৮, সাকিব ২৬ এবং নাজমুল করেন ২০ রান। এলিট পেইন্টের পক্ষে ২টি উইকেট নেন জয়। জবাবে ব্যাট করতে নামা এলিট পেইন্ট আর সি ২০ ওভারে ৯ উইকেটে ৯৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রাঞ্জল ২৮, জয় ১০, নিলয় ১৪ এবং সম্রাট করেন ১৪ রান।

বাকলিয়া একাদশের পক্ষে ২টি উইকেট নিয়েছেন ওবায়দুল। বিজয়ী দলের ওবায়দুল আলম ম্যাচ সেরা নির্বাচিত হন৷ তার হাতে পুরষ্কার তুলে দেন এলিট পেইন্ট আর সির টিম ম্যানেজার ইমাম হোসেন রুবেল এবং বাকলিয়া একাদশের ম্যানেজার আইনুল কবির জিতু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

আরও পড়ুন

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...