শনিবার, ১ আগস্ট ২০২৬

কেউ চাঁদাবাজি করলে দল তার দায়িত্ব নেবে না- এমপি কাজল

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঈদগাঁওতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে এই ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ঈদগাঁও উপজেলা বিএনপি ।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সঞ্চালনা করেন ঈদগাঁও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর।

উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু ও ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

লুৎফুর রহমান কাজল বলেন, আগামী পাঁচ বছর সহযোগিতা করতে হবে। আমরাও আপনাদের সহযোগিতা করব। উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমি শুধু বিএনপি’র এমপি না, আপনাদের সকলের এমপি। এলাকায় কোন সমস্যা থাকলে সরাসরি আমার সাথে কথা বলবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব।

এমপি বলেন, নির্বাচনে আমাদের কিছু প্রতিশ্রুতি ছিল। ঈদগাঁও কে নিরাপদ রাখা, শান্তিতে রাখা, চাঁদাবাজ মুক্ত রাখা- এসব প্রতিশ্রুতি আমরা বাস্তবায়নের চেষ্টা করব।তিনি সরকারি টোল ছাড়া কোন ধরনের চাঁদা না দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

ইজারাদারদের দৃষ্টি আকর্ষণ করে কাজল বলেন, আপনারা যথাস্থানে মূল্য তালিকা টাঙিয়ে দেন। মূল্য তালিকা না টাঙালে জনগণ আপনাদেরকে টোল দিতে বাধ্য নন।

এ সংসদ সদস্য হুঁশিয়ারি উচ্চারণ করেন, কেউ চাঁদাবাজি করলে দল তার দায়িত্ব নেবে না। নিজেদের দায়িত্বে তা করতে হবে। এসময় তিনি উপস্থিত থানার অফিসার ইনচার্জকে এ সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান।কেউ মাটি কাটলে তা সরকার বা প্রশাসনের অনুমতি নিয়ে কাটতে হবে বলে উল্লেখ করেন তিনি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এম, মমতাজুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদল আহবায়ক কামাল হোছাইন মেম্বার, সদস্য সচিব বেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নুরুল হুদা নকশা, সাবেক সদস্য সচিব আনিসুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা দিদারুল ইসলাম।

উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল কাদের মাস্টার, ‌ঈদগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক, ইসলামাবাদ বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানী, জালালাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আলম (সাবেক মেম্বার), পোকখালী ইউনিয়ন বিএনপি সভাপতি এইচ, এম সেলিম উল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুর রহমান শহীদ, উপজেলা বিএনপি নেতা আব্দুস ছালাম, ঈদগাঁও বিএনপি নেতা মমতাজুল হক, ইসলামপুরের সাবেক বিএনপি নেতা হারুনুর রশিদ, ঈদগাঁও বিএনপি নেতা ডাক্তার এহসানুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...