শনিবার, ১ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে তরুণীকে অপহরণ ও ধর্ষণ: লুণ্ঠিত স্বর্ণসহ আটক ৩

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও থানার জালালাবাদ ইউনিয়নে এক তরুণীকে অপহরণ করে একাধিকবার ধর্ষণ এবং স্বর্ণালংকার লুণ্ঠনের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে লুণ্ঠিত প্রায় ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে ঈদগাঁও থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সকালে ঈদগাঁও থানার জালালাবাদ ইউনিয়নের পূর্ব মোহনভিলা এলাকার নিজ বাড়ির সামনে থেকে এক তরুণীকে অপহরণ করা হয়। পরে তাকে কক্সবাজার সদর থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন একটি অজ্ঞাত ভাড়া বাসায় আটকে রেখে ৬ মার্চ সকাল পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয়। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় এবং টাকা আদায়ের উদ্দেশ্যে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আতিক উল্লাহ (২১), ছৈয়দুল করিম (২২) এবং মোহাম্মদ মোতাহের হোসেন (২১)

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ভিকটিমের মায়ের লুণ্ঠিত প্রায় তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকতে পারে বলেও জানান তিনি।

এদিকে ভিকটিমের মা রোকিয়া বেগমের লিখিত এজাহারের ভিত্তিতে শুক্রবার ঈদগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের শনিবার (৭ মার্চ) যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন থানার এই কর্মকর্তা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...