শনিবার, ১ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় বিএনপির ইফতার মাহফিলে নাজমুল মোস্তফা আমিন 

‘চোখ রাঙানি চলবে না, সন্ত্রাসীদের প্যাকেট করা হবে’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, তারেক রহমান ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিলে জামায়াতের আমির উপহাস করেছিল। এখন তারাই (জামায়াত) ফ্যামিলি কার্ড দিতে মানুষের কাছ থেকে আইডি কার্ড খুঁজছে। কোন চোখ রাঙানি চলবে না, সন্ত্রাসীদের প্যাকেট করা হবে। আমরা ন্যায়ের পক্ষে আছি, জনগণ তা বুঝে গেছে। অস্ত্রের মহড়া দিয়ে চাঁদাবাজি, মাটি ও বালু কাটা চলবে না। সকল ধরনের অপরাধ দমনে তারেক রহমানকে একটু সময় দিন। 

শুক্রবার (৬মার্চ) বিকালে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা আনোয়ারুল হক কাদেরীর বাড়ি সংলগ্ন মাঠে কাঞ্চনা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইফতার মাহফিলের প্রধান বক্তা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো.মহিউদ্দিন বলেন, শুধু রমজান মাস নয় ; পুরো বছর মানুষের সাথে সোহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় রেখে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের কাজ করতে হবে।

দক্ষিণ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও কাঞ্চনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এস এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দের মধ্যে শেফায়েত উল্লাহ চক্ষু, নুরুল কবির, জসিম উদ্দিন আব্দুল্লাহ, এড.এরশাদুর রহমান রিটু,  দিদারুল হক , সরওয়ার কামাল চেয়ারম্যান, সাহাব উদ্দিন রাশেদ, নুরুল আবসার, মিজানুর রহমান, হাসান আলী ও ডা. আব্দুল হামিদ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন এর সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এড.হাফিজুল ইসলাম মানিক, খোরশেদুল আলম, দিদারুল আলম টিপু ,  মুহিবুল হক আতিক, আবু তাহের, জোনায়েদুল হক মকসুদ ও মো.এরশাদ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন, মোদ্দচ্ছির বিন ইসমাইল।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...