রবিবার, ৯ আগস্ট ২০২৬

হুইলচেয়ারে চেপে ভোট কেন্দ্রে ৮০ বছরের আব্দুল্লাহ

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

ভোটের অধিকার প্রয়োগের আনন্দ বয়স কিংবা শারীরিক অক্ষমতায় থেমে থাকে না—তার জীবন্ত উদাহরণ হয়ে উঠলেন ৮০ বছর বয়সী মোঃ আব্দুল্লাহ। দীর্ঘ ১৭ বছর ভোট দিতে না পারার আক্ষেপ বুকে নিয়ে থাকা এই বৃদ্ধ এবার হুইলচেয়ারে ভর করে হাজির হলেন ভোটকেন্দ্রে।

পায়ে ভর দিয়ে হাঁটতে পারেন না বহু বছর ধরে। চলাফেরার একমাত্র ভরসা হুইলচেয়ার, তাও পরিবারের সদস্যদের সহায়তায়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে পরিবারের সদস্যদের সহযোগিতায় চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ভোট দিয়ে বের হওয়ার সময় তাঁর মুখে ছিল তৃপ্তির হাসি। আব্দুল্লাহ বলেন, “অনেক বছর পর এমন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। যোগ্য প্রার্থীর পক্ষে রায় দিয়েছি। অসুস্থতার কারণে হুইলচেয়ারে আসতে হয়েছে। আশা করি, যিনি নির্বাচিত হবেন, তিনি আমাদের দাবিগুলো পূরণ করবেন।”

আব্দুল্লাহ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনের ভোটার।
এই আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নাজমুল মোস্তফা আমিন, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শাহজাহান চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের শরীফুল আলম চৌধুরী। ভোটারদের ধারণা, মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ৫৯ জন। ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৫৭টি, যার সবকটিই সিসিটিভি নজরদারির আওতায়।

আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নবী হোছাইন জানান, কেন্দ্রটি আসনের বড় কেন্দ্রগুলোর একটি। সকাল সাড়ে সাতটায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। এ কেন্দ্রে ১০টি বুথে মোট ৫ হাজার ৬৪৪ ভোটার ভোট দেবেন।

ঐতিহাসিকভাবে চট্টগ্রাম–১৫ আসনটি বিএনপি ও জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ ও ২০০১ সালে জামায়াতের শাহজাহান চৌধুরী এখানে সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে স্বাধীনতার পর বিএনপি প্রার্থী হিসেবে প্রয়াত মোস্তাক আহামদ চৌধুরী এবং ১৯৯৬ সালে কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম) জয়লাভ করেন। ২০০৮ সালে বিএনপি–জামায়াত জোটের প্রার্থী হিসেবে জামায়াতের নায়েবে আমির শামসুল ইসলাম নির্বাচিত হন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...