বুধবার, ১৭ জুন ২০২৬

লোহাগাড়ায় শেষদিনের বিশাল গণমিছিলে-নতুন যাত্রার ডাক শাহজাহানের

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সমর্থনে আয়োজিত নির্বাচনি গণমিছিল জনসমুদ্রে পরিণত হয়েছে। মিছিল শেষে পথসভায় তিনি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বলেন, গত ১৬–১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনে আয়োজিত এ গণমিছিলে উপজেলার ৯ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে যোগ দেন। উপজেলা শহরের গ্র্যান্ড রেস্টুরেন্টের সামনে মুহূর্তেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। পরে সেখান থেকে মিছিল শুরু হয়ে বটতলী চৌধুরী প্লাজা এলাকায় পথসভায় মিলিত হয়।

পথসভায় শাহজাহান চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর তিনি লোহাগাড়া-সাতকানিয়ার মাটিতে আসতে পারেননি। “আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। ইনশাআল্লাহ এবারের নির্বাচনের মাধ্যমে দেশ নতুন যাত্রা শুরু করবে এবং একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে,” বলেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, দেশের অর্থনীতি সংকটে এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত। গণতন্ত্র ও অর্থনীতি পুনর্গঠনে জামায়াতকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। শিল্পখাতে উন্নয়ন, হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ ১৭টি খাতে উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

ভোটের দিন শান্তি বজায় রাখা, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং অনিয়ম প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মা-বোনদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিত করা হবে। সবাইকে ঘরে বসে না থেকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
গণমিছিল ও পথসভায় সাবেক সংসদ সদস্য এএনএম শামসুল ইসলাম, অধ্যাপক ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, লেয়াকত আলী চৌধুরী, নুরুল আবছার চৌধুরী ও মাওলানা মহি উদ্দীন হেলালীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...