শনিবার, ৮ আগস্ট ২০২৬

উন্নয়ন কর্মকান্ড হবে অগ্রাধিকার ভিত্তিতে: বাড়বকুন্ডে গণসংযোগে আসলাম চৌধুরী

আনোয়ার আজিম সীতাকুণ্ড । চট্টগ্রামনিউজ.কম

বড় বড় প্রজেক্ট দরকার হলেও প্রান্তিক লেভেলে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নযজ্ঞ সাধন করা গেলে দেশের কোনো এলাকাই বঞ্চিত বা অবহেলিত থাকবেনা। আমাদের লক্ষ্য হচ্ছে সকল এলাকার প্রয়োজনমতো উন্নয়ন ত্বরান্বিত করা। বাড়বকুন্ড একটি সম্ভাবনাময় এলাকা। এখানে কৃষির সাথে শিল্পের সমন্বয় ঘটানো গেলে পুরো সীতাকুন্ডের চেহারাই আমুল বদলে যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী।

শুক্রবার (২৩ জানুয়ারী) সকালে সীতাকুন্ডের বাড়বকুন্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, উন্নয়নের পাশাপাশি সুশাসনও একটা বড় ফ্যাক্টর। সুশাসন নিশ্চিত করা না গেলে উন্নয়ন কর্মকান্ড ব্যর্থতায় পরিণত হবে। তাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন এবং সুশাসন দুটোর মেলবন্ধন প্রয়োজন। আগামীতে বিএনপি দেশ সেবার সুযোগ পেলে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়া হবে ইনশাল্লাহ।

বাড়বকুন্ড ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বদিউল আলম বদরুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আওরঙ্গজেব মোস্তাফার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডাঃ কমল কদর, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজাউদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, জহুরুল আলম জহুর, আবুল কালাম আজাদ, মোঃ রাসেল, সরোয়ার কামাল, আবু তাহের, কাজী মোঃ ইসহাক, ফজলুল করিম, সাহাবউদ্দিন রাজু, লোকমান হোসেন রকি, সাইফুল ইসলাম, একরামুল হক, আকবর হোসেন, মোবারক আলী মাস্টার,দ মোহাম্মদ ইলিযাছ, কাজী মোঃ সেলিম উদ্দিন, মোঃ আরিফ প্রমূখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...