শনিবার, ৮ আগস্ট ২০২৬

‘চট্টগ্রাম-৯ আসনের মানুষ পরিবর্তন চায়, এ পরিবর্তনের প্রতীক হবেন ডা. ফজলুল হক’

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম–৯ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হকের সমর্থনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাদে আছর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট থেকে এ প্রচারণার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, চট্টগ্রামকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক নগরীতে রূপান্তর করতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।
ডা. একেএম ফজলুল হক একজন সৎ, দক্ষ ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাই নগরবাসীর কল্যাণে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতা নয়, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাজনীতি করে। চট্টগ্রাম-৯ আসনের মানুষ পরিবর্তন চায়, ইনশাআল্লাহ এ পরিবর্তনের প্রতীক হবেন ডা. ফজলুল হক।

কোতোয়ালি থানার আমির আমির হোছাইনের সভাপতিত্বে ও কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত এ প্রচারণা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা, একেএম ফজলুল হক ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম–৯ আসনের পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান।

উপস্থিত ছিলেন নেজাম ইসলাম পাটি চট্টগ্রাম মহানগরীর নেতা অ্যাডভোকেট নিজাম উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরীর যুগ্ম আহ্বায়ক বিজয় কৃষ্ণ দাশ, কোতোয়ালি থানা ছাত্রশিবির দক্ষিণের সভাপতি মুহাম্মদ আবরার সাঈদ, কোতোয়ালি থানা শ্রমিক কল্যাণের সভাপতি হামিদুল ইসলাম, কোতোয়ালি থানা নেজামে ইসলাম পাটির সভাপতি মুহাম্মদ ইসমাঈল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ।

বক্তারা বলেন, চট্টগ্রাম–৯ আসনে সুশাসন, ন্যায়বিচার ও উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ডা. একেএম ফজলুল হকের কোনো বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...