শনিবার, ৮ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-১১: কদমতলী থেকে প্রচার শুরু আমির খসরুর

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ঢল নেমেছে রাস্তায়। ধানের শীষের জোয়ার শুরু হয়ে গেছে। মানুষ দীর্ঘদিন ধরে এর জন্য অপেক্ষা করছিল। সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। আজ জনগণ বিএনপির সেই ত্যাগের প্রতিদান দিচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নগরের কদমতলী এলাকা থেকে গণসংযোগ শুরুর সময় তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে তিনি কদমতলী মোড়, মাদারবাড়ি ডিটি রোড, দুই নম্বর গলি, জুগিচাঁদ মসজিদ লেন, মাঝির ঘাট স্টেশন কলোনি, আইস ফ্যাক্টরি রোড, নালাপাড়া, পুরাতন কাস্টম ও মালুম মসজিদ এলাকাসহ বিভিন্ন স্থানে যান। এ সময় বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষ ও নারীরা গণসংযোগে অংশ নেন।

এর আগে নগরের উত্তর কাট্টলি নাজির বাড়িতে বাবা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন্নবী চৌধুরী ও মা মরহুমা মেহেরুন্নেসা চৌধুরীর কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন আমীর খসরু।

গণসংযোগকালে আমীর খসরু বলেন, গত ১৬–১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা গুম, খুন, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ত্যাগের স্বীকৃতি আজ দেশের মানুষ দিচ্ছে। আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন একমাত্র বিএনপিই বাস্তবায়ন করতে পারবে।
তাই মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। জনগণই ঠিক করবে দেশ কোন পথে যাবে।

ভোটের মাধ্যমে সরকার গঠনের প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা নিশ্চিত করবে এবং প্রত্যাশা পূরণ করবে—তাদেরই জনগণ নির্বাচিত করবে।

গণতন্ত্রের সংগ্রামে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মানুষ আজ আনন্দিত, কারণ তারা তাদের মালিকানা ফিরে পাচ্ছে। প্রতিনিধি নির্বাচন ও ভোট দেওয়ার অধিকার নিশ্চিত হওয়ার প্রত্যাশা করছে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম ও শওকত আজম খাজা, মহানগর বিএনপির সদস্য মো. সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, জয়নাল আবেদীন, বিএনপি নেতা কাউসার হোসেন বাবু, খোরশেদ আলম, মোহাম্মদ জাহেদ, কামরুন নাহার লিজা, মোহাম্মদ ইলিয়াস, আজিজুর রহমান বাদল, তসলিম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, জামাল উদ্দিন জসিম ও জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...