শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিপিএলের ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আজ ২১ জানুয়ারী বুধবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।

ফাইনালে তারা চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে। প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনালে খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছিল সিলেট। অপরদিকে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামের কাছে হেরেও ঠিকে ছিল রাজশাহী। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে আর পেরে উঠেনি সিলেট।

টসে হেরে ব্যাট করতে নামা রাজশাহী শুরুটা ভাল করলেও হঠাৎ করেই ধ্বস নামে তাদের ব্যাটিংয়ে। তবে দুই কিউই ব্যাটার কেন উইলিয়ামসন এবং জিমি নিশামের দৃঢ়তায় ১৬৫ রান সংগ্রহ করে রাজশাহী ওয়ারিয়র্স। দলের পক্ষে ৩৮ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন উইলিয়ামসন।

এছাড়া জিমি নিশাম ২৬ বলে ৪৪, তানজিদ হাসান ১৬ বলে ৩২ এবং ফারহান ২১ বলে করেন ২৬ রান। সিলেট টাইটান্সের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন সালমান ইরশাদ। ২ টি করে নিয়েছেন নাসুম এবং মিরাজ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ রানে ২ উইকেট হারায় সিলেট। তবে তৃতীয় উইকেটে ইমন এবং স্যাম বিলিংস মিলে ৬৯ রান যোগ করলেও শেষ দিকে গিয়ে রান রেটের সাথে পাল্লা দিতে পারেনি। ফলে ১৫৩ রানে থামে সিলেট টাইটান্স। দলের পক্ষে ইমন ৩৪ বলে ৪৮, বিলিংস ২৮ বলে ৩৭, আফিফ ১২ বলে ২১ এবং ক্রিস ওকস ১০ বলে করেন ১৫ রান। রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষে ১৯ রানে ৪ উইকেট নেন বিনুরা ফার্নান্ডো। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

আগামী শুক্রবার সন্ধ্যা ছয় টায় ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...