ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মঙ্গলবার ২০ জানুয়ারি শেষদিনে মনোনয়নপত্র প্রত্যাহারের মধ্যদিয়ে চূড়ান্ত প্রার্থীদের ভোটের মাঠের লড়াই শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার ২০ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চট্টগ্রামে ১২ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহার শেষে এখন চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে ১১১ জন চূড়ান্ত প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আজ চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
বুধবার ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে প্রার্থীদের আনুষ্ঠানিক ভাবে ভোটের মাঠের লড়াই শুরু হচ্ছে। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি প্রার্থীদের ভোটারের মাঠের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় নগরী ও জেলার প্রতিটি অলি-গলি রাজপথ মুখর হয়ে উঠবে; নির্বাচনী উৎসব-আমেজে। যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
মঙ্গলবার ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রামের ১৬ আসনের মোট ১২ জন প্রার্থী চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কার্যালয়ে গিয়ে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
প্রত্যাহার শেষে চট্টগ্রামের ১৬ আসনে এখন চূড়ান্ত প্রার্থী সংখ্যা ১১১জন।
১২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার: আজ মঙ্গলবার ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে চট্টগ্রামে ১২ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এরমধ্যে চট্টগ্রাম-৬ রাউজান আসনে বিএনপির দ্বৈত প্রার্থীর মধ্যে গোলাম আকবর খোন্দকার তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
তবে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের আসন সমঝোতায় চট্টগ্রামে জোটের শরীকদের ছেড়ে দেয়া ৬টি আসনের মধ্যে ৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। এরমধ্যে চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে এবং চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের জোটের শরিক দলের প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে মনোনয়ন প্রত্যাহারের পর মুফতি মোহাম্মদ ইমরান ইসলামবাদী বলেন, জোট আমাকে মনোনয়ন দিয়েছে। তারপরেও ভোটের মাঠে আমরা জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছি। আমরা ইসলামপন্থী দল। আমরা একসাথে জোটের প্রার্থীর জন্য কাজ করব। ইসলামের স্বার্থে আমরা সব কিছু ত্যাগ করতে প্রস্তুত রয়েছি। আমাদের মনে কোনো হীনমন্যতা নেই। ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ এই আসনসহ ১০দলীয় জোট বিজয় লাভ করবে।
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. ওসমান আলী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের এইচএম আশরাফ বিন ইয়াকুব মনোনয়ন প্রত্যাহার করেন।
চট্টগ্রাম হাটহাজারী-৫ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মোক্তার আহমেদ মনোনয়ন প্রত্যাহার করেন।
চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে খেলাফত মজলিসের মো. আবুল কালাম, চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েত উল্লাহ এবং চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মো. নেজাম উদ্দীন মনোনয়ন প্রত্যাহার করেন।
চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে আমার বাংলাদেশ পার্টির মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম-১২ পটিয়া আসনে গণঅধিকার পরিষদের এমদাদুল হাসান এবং চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান মনোনয়ন প্রত্যাহার করেন।
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মো. কফিল উদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মুহাম্মদ মুসা মনোনয়ন প্রত্যাহার করেন।
অন্যদিকে চট্টগ্রাম-১, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১৪ ও চট্টগ্রাম-১৫ আসনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।
নগরীর তিনটি সংসদীয় আসন এবং নগরীর সাথে সংশ্লিষ্ট অপর আরও দুটিসহ মোট ৫টি আসনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
অপরদিকে জেলার ১০ আসনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়াও চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনের রিটার্নিং অফিসার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।
চট্টগ্রামের ১৬ আসনে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষদিনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ১৪৩ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়নপত্র বাছাইকালে নানান ত্রুটির কারনে রিটার্নিং অফিসারগণ ৪২ জনের মনোনয়নপত্র বাতিল করেন। বাছাইকালে রিটার্নিং অফিসার ১০১ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের মধ্যে অনেকেই নির্বাচন কমিশনে আপিল দায়ের করলে এরমধ্যে ২০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে হাইকোর্ট থেকে ২ প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার ২০ জানুয়ারি ১২ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মনোনয়ন প্রত্যাহারের পর চট্টগ্রামে ১৬ আসনে এখন বৈধ প্রার্থীর সংখ্যা মোট ১১১ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনভিত্তিক তথ্য অনুযায়ী চট্টগ্রাম-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৭ জন, চট্টগ্রাম-২ আসনে ৭ জন, চট্টগ্রাম-৩ আসনে ৪ জন, চট্টগ্রাম-৪ আসনে ৯ জন, চট্টগ্রাম-৫ আসনে ৬ জন, চট্টগ্রাম-৬ আসনে ৪ জন, চট্টগ্রাম-৭ আসনে ৮ জন, চট্টগ্রাম-৮ আসনে ৬ জন, চট্টগ্রাম-৯ আসনে ১০ জন, চট্টগ্রাম-১০ আসনে ৯ জন, চট্টগ্রাম-১১ আসনে ১০ জন, চট্টগ্রাম-১২ আসনে ৭ জন, চট্টগ্রাম-১৩ আসনে ৬ জন, চট্টগ্রাম-১৪ আসনে ৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ৩ জন এবং চট্টগ্রাম-১৬ আসনে ৭ জন।
চট্টগ্রামে ১৬ আসনে ১১১জন বৈধ প্রার্থীর তালিকা:
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৭ জন। বিএনপির প্রার্থী নুরুল আমিন, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমান, জাতীয় পার্টির সৈয়দ শাহাদাৎ হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির একেএম আবু ইউছুপ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৭ জন। জামায়াতের ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন, জনতার দলের প্রার্থী মোহাম্মদ গোলাম নওশের আলী, বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. জুলফিকার আলী মান্নান, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার, স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির, গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৪ জন।
বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা, জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী মোয়াহেদুল মাওলা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন।
চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড ও চসিক একাংশ) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৯ জন। প্রার্থীরা হলেন- বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রার্থী মো. শহীদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি প্রার্থী মো. মছিউদৌলা, গনসংগতি আন্দোলনের জাহিদুল আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মো. জাকারিয়া খালেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল মাওলা, গণ অধিকার পরিষদের এটিএম পারভেজ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. সিরাজুদ্দৌলা।
চট্টগ্রাম-৫ (হাটাহাজারী ও চসিক একাংশ) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ লেবার পার্টির মো. আলা উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতি উল্লাহ নূরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীন, স্বতন্ত্র মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৪জন। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান মঞ্জু, গনসংহতি সমিতির নাছির উদ্দীন তালুকদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৮ জন। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম রেজাউল করিম, জাতীয় পার্টির মোঃ মেহেদী রাসেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ইকবাল হাছান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল্লাহ আল হারুন, আমার বাংলাদেশ পার্টির আব্দুর রহমান, গণ অধিকারের মো. বেলাল উদ্দীন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রমোদ বরণ বড়ুয়া।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চসিক একাংশ) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ, এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবু নাছের, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ এমদাদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুরুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ১০ জন।
বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হক, গনসংহতি আন্দোলন সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ, নাগরিক ঐক্যের প্রার্থী মো. নুরুল আবছার মজুমদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মো. শফি উদ্দিন কবির, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মোহাম্মদ নঈম উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুস শুক্কুর, জনতার দল মো. হায়দার আলী চৌধুরী, জাতীয় সামজতান্ত্রিক দল-জেএসডির আবদুল মোমেন চৌধুরী।
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং-হালিশহর) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৯ জন। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ শামসুজ্জমান হেলালী, জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) আসমা আকতার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. লিয়াকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ জান্নাতুল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সাবিনা খাতুন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী, লেবার পার্টির প্রার্থী মো. ওসমান গণি ।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ১০ জন। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী মোহাম্মদ শফিউল আলম, জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের, বাসদ (মার্কসবাদী) দীপা মজুমদার, গণফোরামের উজ্জল ভৌমিক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ আবু তাহের, বাসদের মো. নিজামুল হক আল কাদেরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আজিজ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. নুর উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৭ জন। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি প্রার্থী মোহাম্মদ এনামুল হক, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশে এসএম বেলাল নূর, জাতীয় পার্টির ফরিদ আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আবু তালেব হেলালী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাাইন।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজাম, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এসএম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৮ জন। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি প্রার্থী জসীম উদ্দীন আহমেদ, এলডিপির প্রার্থী ওমর ফারুক, জাতীয় পার্টির বাদশা মিয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মৌঃ মোঃ সোলাইমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আবদুল হামিদ, স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সবেক সহ সভাপতি মোহাম্মদ মিজানুল হক চৌধুরী, স্বতন্ত্র শফিকুল ইসলাম রাহী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচএম ইলিয়াছ।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তিনজনই বৈধ হয়েছেন। বৈধ প্রার্থীরা হলেন-জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী, বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমীন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীফুল আলম চৌধুরী।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বৈধ প্রার্থীর সংখ্যা ৭জন। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আব্দুল মালেক, স্বতন্ত্র মোহাম্মদ লেয়াকত আলী, বাংলাদেশ মুসলিম লীগের এহছানুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ রুহুল্লাহ, গণঅধিকার পরিষদের আরিফুল হক।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল ২০ জানুয়ারি। আজ ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন। আগামীকাল ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৭০জন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
