বিপিএল খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। টুর্নামেন্ট শুরুর আগেই দল ছেড়ে চলে যান মালিক পক্ষ। শেষ পর্যন্ত বিসিবি দায়িত্ব নেয় চট্টগ্রামের। আর সে দলটি সবার আগে বিপিএলের ফাইনালে।
আজ মঙ্গলবার ২০ জানুয়ারি রাতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কোয়ালিফায়ার-১ এ রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে পরাজিত করে সবার আগে ফাইনালে জায়গা করে নেয় চট্টগ্রাম রয়্যালস। এখন দ্বিতীয় এলিমিনেটরে রাজশাহী এবং সিলেটের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের সাথে ফাইনালে খেলবে চট্টগ্রাম ওয়ারিয়র্স।
টসে হেরে ব্যাট করতে নামা রাজশাহী ওয়ারিয়র্স শুরুটা ভালই করেছিল। দুই ওপেনার ফারহান এবং তানজিদ তামিম মিলে ৩০ রান যোগ করেন। ২১ রান করা ফারহানকে ফিরিয়ে এ জুটি ভাঙ্গেন তানভীর। এরপর চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর মুখে পড়ে আর কোমর সোজা করে দাড়াতে পারেনি। ওপেনার তানজিদ তামিম এবং শেষ দিকে সাকলাইন কিছুটা প্রতিরোধ গড়লে ১৩৩ রানে থামে রাজশাহীর ইনিংস। তানজিদ তামিম ৩৭ বলে করেন ৪১ রান। আর সাকলাইনের ব্যাট থেকে আসে ১৫ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস।
চট্টগ্রাম রয়্যালসের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মাহেদী হাসান এবং আমের জামাল।
১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার নাঈম শেখ এবং মির্জা বেগ উদ্বোধনী জুটিতে ৬৪ রান যোগ করেন। ৩০ রান করে ফিরেন নাঈম। দ্বিতীয় উইকেটে আরো ২৪ রান যোগ করেন মির্জা বেগ এবং হাসান নেওয়াজ। ১৪ বলে ২০ রান করে ফিরেন নেওয়াজ।এরপর আসিফ আলি এবং অধিনায়ক মাহেদী হাসান সঙ্গ দেন আমির্জা বেগকে। এ তিনজন মিলে দলকে জয়ের কাছে নিয়ে যান৷ শেষ ওভারে দরকার ছিল দশ রানের। তিন বল বাকি থাকতে তা তুলে নেন মাহেদী হাসান। ৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন মাহেদী। মির্জা বেগ করেন ৪৭ বলে ৪৫ রান। ম্যাচ সেরা হয়েছেন মাহেদী হাসান।
চট্টগ্রামনিউজ/ এসডি/
