চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত অনুর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আর জি ফুটবল একাডেমি এবং আকুবদন্ডী ফুটবল একাডেমি।
আজ ১৯ জানুয়ারী সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আর জি ফুটবল একাডেমি ৩-১ গোলে মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
খেলার প্রথমার্ধেই হয়েছে চারটি গোলই। খেলার শুরুতেই পরপর তিন গোল করে এগিয়ে যায় আর জি ফুটবল একাডেমি। দলের পক্ষে গোল করে সৈয়দ আবদুর রহমান, সৈয়দ আবদুল আউয়াল ও মোঃ নাহিদুল ইসলাম। তিন গোলে পিছিয়ে পড়ে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি খেলায় ফেরার চেষ্টা করে। কিন্তু সফল হতে পারেনি।

শেষ পর্যন্ত জিসান উদ্দিন একটি গোল করে ব্যবধান কমালে দলের হার এড়াতে পারেনি। ফলে হতাশ হয়ে বিদায় নিতে হয় তাদের। একই মাঠে অনুষ্টিত দিনের দ্বিতীয় সেমিফাইনালে আকুবদন্ডী ফুটবল একাডেমি ১ – ০ গোলে বড় উঠান ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করে রিফাতুল আলম।
আগামী শনিবার বিকেল ৩ টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
