শনিবার, ২৭ জুন ২০২৬

রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়েপড়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৭ই জানুয়ারি) বিকেল ৩টায় রামগড় উপজেলা বিএনপির কার্যালয়ে মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের রামগড় শাখার প্রতিনিধি মোঃ রায়হানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে প্রধান অতিথি বলেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় মেধাবী অস্বচ্ছল পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ স্কুল কলেজে ভর্তি পরীক্ষার জন্য ফরম পূরন করার আর্থিক সহযোগিতা প্রদান করে থাকেন। এছাড়াও “ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন” গরীব অসহায় মানুষের উন্নয়নে সবসময় খাগড়াছড়ি জেলার নয় উপজেলায় কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

এসময় প্রধান অতিথি অসচ্ছল শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরনের ফি, শহীদ জিয়ার খাল পাড় উচ্চ বিদ্যালয়ের জন্য সাউন্ড সিস্টেম এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্টানে শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ওয়াদুদ ভূ্ঁইয়া ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

পটিয়ায় ক্যান্সার বিষয়ে সচেতন মূলক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পটিয়ায় ক্যান্সার বিষয়ে সচেতন মূলক এক মহিলা সমাবেশ আজ শুক্রবার  (২৬ জুন )সকালে পটিয়া পৌরসভা সদর আবদূর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।...

জুলাই অভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটের ফাইনালে এফএমসি এবং সিটি কর্পোরেশন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত জুলাই অভ্যুত্থান ক্রীড়া উৎসবের ক্রিকেটের ফাইনালে উঠেছে এফএমসি...

মকসুদুর রহমান বুলবুল একজন নিভৃতচারী ক্রীড়া সংগঠকের মহা প্রয়ান

একজন অতি সাধারন মানুষ। উঠা, বসা, চাল চলন, পোষাক আষাক কোন কিছতেই নেই কোন চাকচিক্য। নিরবে, ধীরপায়ে হেটে চলেছেন। পাশ দিয়ে কে হেটে যাচ্ছেন...

লিডার্স স্কুল এন্ড কলেজের ইনডোর গেমসের পুরস্কার বিতরণ সম্পন্ন

লিডার্স স্কুল এন্ড কলেজের ইনডোর গেমস এর পুরষ্কার বিতরনী আজ বৃহস্পতিবার স্কুল অডিটোরিয়ামে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা...