শনিবার, ৮ আগস্ট ২০২৬

চন্দনাইশে এনসিপি নেতাদের ওপর হামলার অভিযোগ, বিএনপি প্রার্থীর অস্বীকার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের চন্দনাইশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। আহতরা হলেন-স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আবদুল্লাহ (২২) ও মো. মাঈন উদ্দীন (২১)।

শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে বিয়ের অনুষ্ঠান শেষে পটিয়া থেকে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার পরপর আহত অবস্থায় হাসপাতাল থেকে ফেসবুক লাইভে এসে এ হামলার জন্য চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসিমকে দায়ী করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জসিমের বিরুদ্ধে মানববন্ধন করাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের উপর হামলা চালানো হয়েছে।

জানা যায়, মুখোশ পড়া কিছু লোক তাদের বহনকারী অটোরিকশা থামিয়ে হামলা চালায়। এই সময় অটোরিকশায় থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আবদুল্লাহ ও মো. মাঈন উদ্দীন আহত হয়। এরপর হামলারকারীদের নেতাকর্মীরা বিচারের দাবিতে চন্দনাইশ সদরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে সেটি থানা গেটে এসে শেষ করেন। এ সময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনের নেতা রাহাত বলেন, আজ কিছুক্ষণের মধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করব। বিকাল ৩ টায় গাছবাড়িয়া কলেজ গেটে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্লে-কার্ড কর্মসূচি পালন করা হবে।

এদিকে চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের প্রার্থী জসিম উদ্দীন আহমেদ তার নিজ ফেসবুক পেজে থেকে লাইভে গিয়ে এই ধরনের ঘটনার সাথে তিনি বা তার কোনো নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেন। পাশাপাশি তার প্রতিপক্ষের লোকেরা নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার লক্ষে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা সাজিয়েছেন বলেও দাবি করেন।

এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ মিয়া বলেছেন, খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলাম। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন বলেছেন, তিনি বিষয়টি শুনেছে। এ ব্যাপারে থানার ওসিকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়ার ব্যাপারে বলা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...