রবিবার, ১ মার্চ ২০২৬

চট্টগ্রাম নগরীতে ৩৩০ দুষ্কৃতিকারীকে নিষিদ্ধ করলেন সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বড়ো ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে মহানগরী এলাকা থেকে ৩৩০ জন দুষ্কৃতিকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতিকারীকে চট্টগ্রাম মহানগরী থেকে বহিষ্কার করা হয়েছে।

একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দুষ্কৃতিকারী দলের সদস্যদের চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন জোরদারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে পরিত্যক্ত জায়গায় সজিনা চাষে রয়েছে বাড়তি আয়ের সম্ভাবনা 

চট্টগ্রামের বোয়ালখালীতে বাড়ির পাশে পুকুর পাড়ের পরিত্যক্ত জায়গায় সজিনা...

টানা তিন জয়ে আসর শেষ চট্টগ্রামের

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সেরা ফল করল এবার চট্টগ্রাম জেলা...

পটিয়া সাতগাছিয়া দরবারের ওরশ সোমবার

আগামী ২ মার্চ সোমবার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে হযরত...

চট্টগ্রামের বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে...

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন...

চট্টগ্রামে চোরাই গাড়িসহ আন্তঃজেলা চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে চুরি হওয়া ৪০ লাখ টাকা মূল্যের একটি...

আরও পড়ুন

টানা তিন জয়ে আসর শেষ চট্টগ্রামের

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সেরা ফল করল এবার চট্টগ্রাম জেলা দল। প্রথম দুই ম্যাচে জিতে টায়ার ওয়ান নিশ্চিত করা চট্টগ্রাম নিজেদের শেষ ম্যাচটিও জিতেছে দাপটের...

চট্টগ্রামের বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে আকাশপথে অনিশ্চয়তা দেখা দেওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।শনিবার...

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামী...

চট্টগ্রামে চোরাই গাড়িসহ আন্তঃজেলা চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে চুরি হওয়া ৪০ লাখ টাকা মূল্যের একটি গাড়িসহ মো. সাইমন নামে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ।...