রবিবার, ১ মার্চ ২০২৬

লামা হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে, সেবা নেই

বিপ্লব দাশ, লামা (বান্দরবান)প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। দুইটি অ্যাম্বুলেন্সই বর্তমানে বিকল ও মেরামত অযোগ্য অবস্থায় পড়ে থাকায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি প্রয়োজনে দ্রুত গাড়ি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে এবং রোগীরা উন্নত চিকিৎসা কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছাতে পারছে না।

সূত্রে ​জানা গেছে,লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্সই বর্তমানে অচল। এর মধ্যে একটি গাড়ি গত কয়েকদিন কোনো রকম মেরামত করে চালানো হলেও বর্তমানে দুটিই হাসপাতালের গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। অ্যাম্বুলেন্স দুটির নম্বর হলো-বান্দরবান ছ-৭১-০০০১ এবং ঢাকা মেট্রো ছ-৭১-১০৬১ এই গাড়ি দুটি যথাক্রমে ১৯৯৭ ও ২০০৯ সালে এই হাসপাতালে সেবা প্রদানের জন্য দেওয়া হয়েছিল।

​বান্দরবানের সবচেয়ে জনবহুল উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সটিই প্রায় তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা। লামা,আলীকদম ও চকরিয়া উপজেলার আংশিক এলাকার রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। হাসপাতাল সূত্রে জানা যায়,এখানে প্রতিদিন গড়ে বহির্বিভাগে ২৫০-৩৫০ জন, জরুরি বিভাগে ১৫০-২০০ জন এবং অন্তবিভাগে ৯০-১০০ জন রোগী চিকিৎসা নেন। এমন জনবহুল এলাকায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা ও সেবা প্রত্যাশীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত নতুন অ্যাম্বুলেন্স চালুর দাবি জানিয়েছেন।

​উপজেলার সদর ইউনিয়নের আল আমিন জানান, পাহাড়ি দুর্গম এলাকায় দ্রুত গাড়ি পাওয়া খুব কঠিন। অ্যাম্বুলেন্স না থাকায় সঠিক সময়ে চট্টগ্রাম বা কক্সবাজারে রোগী নেওয়া সম্ভব হচ্ছে না। এতে অনেকের জীবন ঝুঁকিতে পড়ছে।

​অ্যাম্বুলেন্স চালক মো. লায়েজ আহম্মদ ভূঁইয়া জানান, তিনি যোগদানের সময় একটি গাড়ি আগে থেকেই পরিত্যক্ত ছিল। অন্যটি বারবার মেরামত করে চালানো হলেও বর্তমানে সেটি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।

উপজেলার বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে, একটি নতুন অ্যাম্বুলেন্স সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে অনুরোধ জানিয়ে চিঠি প্রেরণ করেছেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।

​এ বিষয়ে তিনি আরো বলেন, “পুরোনো দুটি অ্যাম্বুলেন্স বেশ কয়েকবার মেরামত করা হয়েছে। মেকানিকরা জানিয়েছেন এগুলো এখন আর মেরামতযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে। জনস্বার্থে এখানে দ্রুত নতুন অ্যাম্বুলেন্স প্রয়োজন।”

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে পরিত্যক্ত জায়গায় সজিনা চাষে রয়েছে বাড়তি আয়ের সম্ভাবনা 

চট্টগ্রামের বোয়ালখালীতে বাড়ির পাশে পুকুর পাড়ের পরিত্যক্ত জায়গায় সজিনা...

টানা তিন জয়ে আসর শেষ চট্টগ্রামের

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সেরা ফল করল এবার চট্টগ্রাম জেলা...

পটিয়া সাতগাছিয়া দরবারের ওরশ সোমবার

আগামী ২ মার্চ সোমবার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে হযরত...

চট্টগ্রামের বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে...

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন...

চট্টগ্রামে চোরাই গাড়িসহ আন্তঃজেলা চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে চুরি হওয়া ৪০ লাখ টাকা মূল্যের একটি...

আরও পড়ুন

বোয়ালখালীতে পরিত্যক্ত জায়গায় সজিনা চাষে রয়েছে বাড়তি আয়ের সম্ভাবনা 

চট্টগ্রামের বোয়ালখালীতে বাড়ির পাশে পুকুর পাড়ের পরিত্যক্ত জায়গায় সজিনা গাছ লাগিয়ে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন স্কিম ম্যানেজার এস এম বাবর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার...

টানা তিন জয়ে আসর শেষ চট্টগ্রামের

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সেরা ফল করল এবার চট্টগ্রাম জেলা দল। প্রথম দুই ম্যাচে জিতে টায়ার ওয়ান নিশ্চিত করা চট্টগ্রাম নিজেদের শেষ ম্যাচটিও জিতেছে দাপটের...

পটিয়া সাতগাছিয়া দরবারের ওরশ সোমবার

আগামী ২ মার্চ সোমবার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে হযরত গাউছুল আজম পীরানপীর দস্তগীর (র.) এর ২৭০ তম খোশরোজ শরীফ ও আওলাদে সুলতানপুরী(রা.) যৌথ বেছাল...

চট্টগ্রামের বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে আকাশপথে অনিশ্চয়তা দেখা দেওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।শনিবার...