শনিবার, ৮ আগস্ট ২০২৬

সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান

জোটে নয়, ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে একক নির্বাচন করবে। তাদের সব প্রার্থীকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরোনো পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করতে পারি না। ইসলামের প্রতি জনতার আবেগের সঙ্গে প্রতারণা করতে পারি না। আমরা যেহেতু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, এখান থেকে বিচ্যুত হতে পারি না। এ জন্য কাল আপনারা লক্ষ করেছেন, ১১ দলীয় জোটের ব্যানারে, যেখানে আমরাও ছিলাম; এখানে একটি সংবাদ সম্মেলন হয়েছে, আসন বণ্টন ঘোষণা করা হয়।

গাজী আতাউর রহমান বলেন, আমাদের দীর্ঘদিনের যে পথচলা, বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে ইসলামপন্থি শক্তিগুলোকে একসঙ্গে করার যে চেষ্টা চলছিল, শেষ পর্যায়ে এসে সে লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এ জন্য আমরা ইসলামের একটি বাক্সকে রক্ষা করার চিন্তা করেছি। আমরা জানি, সামনে আমাদের পথচলা মসৃণ নাও হতে পারে। কারণ আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমাদের মূল লক্ষ্য ইসলাম। ইসলামকে আমরা আগে রাখি। কিন্তু রাজনৈতিক প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সে জন্য আমরা আজ ঘোষণা দিতে বাধ্য হচ্ছি, ইসলামী আন্দোলন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৭০টি আসনের মনোনয়নপত্র জমা দিয়েছিল, যার মধ্যে দুটি আসনে বাতিল হয়। বাকি ২৬৮ জন প্রার্থী মাঠে কাজ করছেন। আমরা তাদের নির্দেশনা দিয়েছি, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।

কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে তিনি বলেন, এখানে জামায়াতে ইসলামী একটি বড় শক্তি ছিল, এটি অস্বীকার করার সুযোগ নেই। আমরা আদর্শিকভাবে নৈতিকভাবে কারও চেয়ে দুর্বল নই।

সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন, দুঃখজনক বিষয় হলো, আমরা দেখলাম জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। এতে আমরা স্পষ্ট হয়ে গেলাম, আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি, সেই লক্ষ্য অর্জিত হবে না। এখন যখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ-পরিস্থিতি তৈরি হয়েছে, তখন যদি তারা ইসলামের আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, তাদের ইসলামের আইনের প্রতি যদি আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী-সমর্থকদের নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর জন্মের পর থেকে একটাই মৌলিক স্লোগান ছিল, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন যখন যাওয়ার পথ-পরিবেশ তৈরি হলো, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন।

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, তাদের ক্ষমতায় যাওয়ার পথে বাধা হতে চাই না। এই প্রচলিত আইনে বিগত ৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে। কিন্তু এই আইনে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা ব্যর্থ হয়েছে। প্রচলিত আইন বৈষম্য তৈরি করেছে। অন্যায়-অবিচারের মূল কারণ হলো প্রচলিত আইন। আমরা বরাবরই বলে এসেছি, প্রচলিত আইন পরিবর্তন করে ইসলামের আইন প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী আইন সবার জন্য সমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য শান্তি প্রতিষ্ঠা করবে। আমরা সেই আন্দোলন প্রতিষ্ঠার জন্যই আন্দোলন করি। এখন আমরা যদি শেষ মুহূর্তে দেখি, প্রধান যে আমাদের সহযোগী শক্তি তারা আল্লাহর আইনের পথে চলবেন না, প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন না, আমরা তাদের সঙ্গে সহযোগী দল হওয়ার জন্য আর প্রস্তুত নই।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...