সোমবার, ৩ আগস্ট ২০২৬

ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান

অধ্যয়নের পাশাপাশি শিক্ষার্থীদের দেশ প্রেমে উজ্জীবিত করতে হবে

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

ক্রীড়া উৎসব কেবল আনন্দ উৎসব বা নিছক কোন আনন্দ উৎসব নয় এটি শাররীক সক্ষমতা দলগত চেতনা,অধ্যাবশায়,শৃঙ্খলা ও মনোবল যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ।নজরুল,বরকত ও শহীদুল্লাহ্ আমাদের বাংলাদেশের তিন ব্যাক্তিত্বের নামে তিনটি হাউজ বিভক্ত। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সৃষ্ঠিশীল মেধা বিকাশে অধ্যয়নের পাশাপাশি নিয়মিত খেলাধুলা,সহপাঠে অংশগ্রহণের প্রতি তাদেরকে উৎসাহিত করতে হবে,শৃঙ্খলা,নিয়মানুবর্তিতা ও শিষ্টাচার শেখানোর পাশাপাশি সকল শিক্ষার্থীদের দেশ প্রেমে উজ্জীবিত করতে হবে।

বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) বিকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার,প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি,ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

তিনি আরো বলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়,বুয়েট,মেডিকেল কলেজে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

এসময় তিনি ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাউস,রানার আপ সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

এর আগে সমাপনী অনুষ্ঠানে বিএনসিসির চৌকস ক্যাডেট, স্কাউট, গার্ল গাইডস এবং তিনটি হাউজের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে নয়নাভিরাম মার্চপাস্ট এর অভিবাদন সালাম গ্রহণ করেন।

মিসেস মোশফেকা মোজাম্মেল সিথি অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুপ্রাণিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউজ ও রানার আপ নজরুল হাউজের শিক্ষার্থীদের হাতে বিজয় ট্রফি তুলে দেন,অনুষ্ঠানের প্রধান অতিথি, ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

এবারের ১৭তম আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ ক্রীড়া প্রতিযোগিতায় শহীদুল্লাহ, নজরুল ও বরকত হাউজের ৬৫৪ জন প্রতিযোগী ১০৭টি ইভেন্টে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বান্দরবানের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...