সোমবার, ৩ আগস্ট ২০২৬

ভোটের গাড়ি সুপার ক্যারাভান উদ্বোধন

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ গণভোটে ভোটাররা হ্যাঁ/ না ভোট দিয়ে আগামী দিনের বাংলাদেশের গতিপথ নির্ধারণে তাদের সমর্থন জানাবে। গণভোটে হ্যাঁ ভোটদানের মাধ্যমে ভোটারগণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ দেশের জন্য নতুন গতিপথ নির্ধারণ করবে

এ গণভোটে জনসচেতনতা সৃষ্টি, ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণ ও আগ্রহ সৃষ্টি, হ্যাঁ ভোট প্রদান প্রভৃতি কাজে সরকারের বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হচ্ছে ভোটের গাড়ি ক্যারাভান ও সুপার ক্যারাভান। এ গাড়ি শহর নগর বন্দরসহ প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়ত গণভোটের ইতিবাচক প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

আজ বৃহস্পতিবার জেলা স্টেডিয়াম চত্বরে চট্টগ্রামের ভোটের গাড়ি সুপার ক্যারাভান উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সুপার ক্যারাভানের কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তৃতায় উপদেষ্টা বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত মানুষ গুম, খুনসহ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, নির্যাতন নিপীড়রে শিকার হয়েছে। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অন্যায় অবিচারের বিরুদ্ধে বিচার পাওয়া তো দুরের কথা-বিচার প্রার্থনারও সাহস করতো না। এসব ক্ষোভেরই বহি:প্রকাশ হয়েছে গত বছরের জুলাই গণঅভ্যূত্থানে। মানুষ ফ্যাসিস্টদের বিরুদ্ধে জীবন বাজি রেখে রাস্তায় নেমে এসেছিলো, অকাতরে জীবন দিয়েছে, অনেকে দৃষ্টিশক্তি হারানোসহ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। গণঅভ্যুত্থানে সকল শ্রেণি পেশার মানুষের যে লালিত স্বপ্ন তারই প্রতিফলন হয়েছে জুলাই জাতীয় সনদে। এ সনদ জনসমর্থনে পাশ হলে দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে দুর হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। তাই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে। ক্যারাভান বা সুপার ক্যারাভানের পাশাপাশি সমাজের সকল মানুষকে এ বিষয়ে দায়িত্ব নিতে হবে। যারা গণভোট সম্পর্কে কম জানে তাদের জানাতে হবে, জনমত সৃষ্টি করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন যে, আজকে কার্যক্রম চালু হওয়া এ সুপার ক্যারাভান শুধু শহরকেন্দ্রীক না থেকে প্রত্যন্ত অঞ্চলেও ভোটের প্রচার কার্যক্রম জোরদার করবে।

এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রমূখ উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...