শনিবার, ৮ আগস্ট ২০২৬

এলডিপির ওমর ফারুকের আপিল খারিজ, বিএনপি প্রার্থী জসীমের প্রার্থিতা বহাল

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম-১৪ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ( চন্দনাইশ আংশিক সাতকানিয়া) এর বিএনপি’র মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ এর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে জসিম উদ্দিন আহমেদ এর প্রার্থীতা নিয়ে আর কোনও আইনী বাঁধা নেই।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল শুনানি শেষে তাঁর আইনজীবী ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান জসিম উদ্দিন আহমেদ।

জসিম উদ্দিন আহমেদ জানান, মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন এলডিপি’র প্রার্থী ওমর ফারুক। শুনানিতে ওমর ফারুক এবং এলডিপির সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, আপীলকারীরা আমার বিরুদ্ধে ঋণখেলাপি ও মামলা আছে বলে অভিযোগ তুললেও, আইনজীবীরা বাংলাদেশ ব্যাংকের ” ক্রেডিট ইনফেকশন ব্যুরো ” ( সিআইবি) রিপোর্টসহ যথাযথ সব তথ্য প্রমাণ উপস্থাপন করে জানান যে আমি ঋণখেলাপি নই। পরে নির্বাচন কমিশন প্রার্থীতা বৈধ ঘোষনা করেন বলে জানান বিএনপি’র প্রার্থী জসিম উদ্দিন আহমেদ।

এর আগে গত ৮ জানুয়ারি প্রার্থী জসিম উদ্দীন এর মনোনয়ন অবৈধভাবে গৃহীত হয়েছে অভিযোগ করে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আপিল করেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি’র) সভাপতি কর্ণেল (অব.) অলি আহমেদ এর সন্তান এলডিপি’র প্রার্থী ওমর ফারুক। নির্বাচন কমিশনে জমা দেওয়া আপিলে ওমর ফারুক দাবি করেছিলেন, প্রার্থীর ক্ষেত্রে মনোনয়ন দাখিল ও যাচাইয়ের সময় পর্যন্ত একটি ব্যাংকের কাছে ঋণসংক্রান্ত দায় পরিশোধ হয়নি এবং বাংলাদেশ ব্যাংকের ” ক্রেডিট ইনফেকশন ব্যুরো ” ( সিআইবি) প্রতিবেদনে তাঁকে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও আপিলে উল্লেখ করা হয়েছিলো।

উল্লেখ করা হয়েছিলো, অভিযোগ উপেক্ষা করে মনোনয়ন বহাল থাকলে নির্বাচনী এলাকায় নির্বাচনের স্বচ্ছতা, ন্যায়সংগত প্রতিযোগিতা এবং ভোটারদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নটি অবৈধ ঘোষণা করে বাতিলের দাবি জানিয়েছিলেন এলডিপি’র প্রার্থী ওমর ফারুক। অবশেষে শুনানি শেষে আপীল খারিজ করে বিএনপি’র মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ এর মনোনয়নের বৈধতা ঘোষণা দেন নির্বাচন কমিশনার।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...