চট্টগ্রামের লোহাগাড়ায় ৫ শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫জানুয়ারি) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সোবহান বায়তুল কোরআন মাদ্রাসা সংলগ্ন মাঠে আমিরাবাদ ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিনের সঞ্চালনায় এবং নুরুল আলম কোম্পানির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু তালেব রুবেল, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা সাহাব উদ্দিন সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কায়েস উদ্দিন, লতিফুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইমুন সেলিম, যুবদল নেতা নাজিম উদ্দিন, মো. বাচ্চু, বেলাল উদ্দিন, জহির উদ্দিন, মিজানুর রহমান ও ছাত্রদল নেতা কুতুব উদ্দিন মামুনসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ফৌজুল কবির ফজলু বলেন,“দেশের যে কোনো দুর্যোগ ও দুর্বিপাকে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। সরকারে থাকুক বা বিরোধী দলে—বিএনপির রাজনীতি মানুষের জন্য, মানবতার জন্য।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি ছিলেন কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের মুক্তির দিশারি।”
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চান এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আর এইচ/
