চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইছামতী খালে মায়ের সঙ্গে ঝাঁপ দেওয়ার ঘটনায় এক ৮ বছরের শিশু কন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে আনোয়ারা সদর ইউনিয়নের ইছামতী ঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা এক নারী তার শিশু কন্যাকে সঙ্গে নিয়ে ইছামতী খালে ঝাঁপ দেন। খবর পেয়ে আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ও মেয়েকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসরাত বলেন , শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে। তবে ভাগ্যক্রমে মাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তাদের পরিচয় পাওয়া যাইনি।
আর এইচ/
