বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

লামায় অবৈধ ইটভাটায় অভিযান;৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দুপুরে লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে আজিজনগর ও গজালিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ১৫(১) লঙ্ঘনের দায়ে আজিজনগর ইউনিয়নের এসবিএম ব্রিক ফিল্ডের মালিক মোহাম্মদ উল্লাহ আজম খানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়া গজালিয়া ইউনিয়নে অবৈধভাবে স্থাপিত আরেকটি ইটভাঁটির মালিককে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, অবৈধ ইটভাঁটির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। লামার পাশাপাশি থানচি উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি ইটভাঁটির বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির বর্ষবরণ অনুষ্ঠানে বৌদ্ধ শিল্পী পরিষদের সংগীত পরিবেশন

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে জেলা...

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয়...

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী...

আরও পড়ুন

হাটহাজারীতে মায়ের কোল থেকে শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করলো পিতা

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে সাপরিনা জান্নাত মাহিরা নামের দুই মাসের এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যা করার অভিযোগ...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  শশুর বাড়ী থেকে গৃহবধূ লিলি আক্তার (৩০) কে ঝুলানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানায়...