মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসভবনে বিস্ফোরণের অভিযোগ

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী এয়াকুব আলীর বাসভবনে বিস্ফোরণের অভিযোগ উঠেছে। 

গত মঙ্গলবার রাত ১০ টার দিকে জেলা সদরের কদমতলী এলাকায় প্রার্থীর ভাড়া বাসার সীমানা প্রাচীর ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর আমীর প্রফেসর সৈয়দ মো. আব্দুল মোমেন ও সেক্রেটারি মিনহাজুর রহমান বিষয়টি দাবি করেছেন।

জেলা আমীর প্রফেসর সৈয়দ মো. আব্দুল মোমেন বলেন, গত মঙ্গলবার রাত ১০ টা ১০ মিনিটের দিকে জেলা সদরের কদমতলীতে প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলীর ভাড়া বাসার উঠানে বিকট শব্দে বিস্ফোরণ হয়।

কয়েক কিলোমিটার দূরে ইসলামপুর এলাকা থেকে শব্দ শোনা যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে জানতে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী মুঠোফোনে কল করে হলে বলেন, গতরাতে তিনি বাসার বাইরে ছিলেন।

স্থানীয় ও সংগঠনের নেতৃবৃন্দ কল করে তাকে বিস্ফোরণের বিষয়ে জানিয়েছেন।

তবে বিস্ফোরণের কোন আলামত পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, রাতে সদর উপজেলা জামায়াতের আমীর ইলিয়াছ কল করে ঘটনার বিষয়ে অবগত করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যেসব আলামত সংগ্রহ করেছে তাতে কোন বিস্ফোরকের নমুনা মেলেনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...