চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে একটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ মো. বেলাল (৪৫)নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ) কোতোয়ালী থানার একটি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার অভিযান চালিয়ে মো. বেলাল-কে গ্রেপ্তার করে। তিনি সদরঘাট থানাধীন দারোগারহাট কমিশনারগলি এলাকার বাসিন্দা।গ্রেপ্তারের সময় আসামির হেফাজত থেকে চোরাইকৃত একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল (রেজি: চট্টমেট্রো-হ-১৬-৮৩২২) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন বলেন, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আর এইচ/
