মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সাথে মতবিনিময় সভায় চট্টগ্রামের ডিসি

‘আগামী নির্বাচন শুধু চেয়ারের বদল নয়, তা হবে বাংলাদেশ পরিচালনার রূপরেখা’ 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতার চেয়ারের বদল নয়, এ নির্বাচন আগামীতে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তার রূপরেখা। নতুন বাংলাদেশ গড়তে রাষ্ট্রের প্রতি জন নাগরিককে রাষ্ট্রের প্রতি বিশ্বাস ও সম্মান রেখে ত্যাগ স্বীকার করতে হবে। দেশকে কিছু দেওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে। আমরা কেউ অন্ধকারের মধ্যে থাকতে চাই না। বিবেককে কাজে লাগিয়ে আমরা এমন একটি কাঠামো দিয়ে যাব সেই সিস্টেমেই আগামীতে দেশ পরিচালিত হবে। সকলের আন্তরিকতায় আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন উপহার দিব। এজন্য আমাদের ভয় থাকবে না। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে ও উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংসদীয় আসন চট্টগ্রাম-১৪ ও ১৫ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আমি কারো প্রতি কঠোর হতে চাই না। আমাদের বিবেক নিরপেক্ষ থাকবে। ভয়কে দূর করেন, নিরপেক্ষতার পক্ষে থাকবেন। এ জন্য দক্ষ হতে হবে। যারা আমাদের একটি নতুন দেশ দিয়েছে, তাদের সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। আশা করি এ বিবেকবোধ সকলের মধ্যে কাজ করবে।

চট্টগ্রাম জেলা পুলিশ সপার (এসপি) মো. নাজির আহমেদ খাঁন বলেন, আগামী নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। যারা নির্বাচন বানচাল করতে সন্ত্রাসী কর্মকান্ড ও অবৈধ অস্ত্র বহন করবে তাদের ছাড় দেওয়া হবে না। যারা পেশিশক্তি প্রদর্শন করবে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করেছি। ফেসবুকে অপপ্রচারকারীদেরও কঠোর হস্তে দমন করা হবে।

৯ ফিল্ড রেজিমেন্টে আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুন নবী বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে চেষ্টা করা হচ্ছে। এজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি চট্টগ্রাম-১৫ আসনের চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ, চট্টগ্রাম স্থানীয় সরকারের উপ পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ, সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম ও লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...