শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

টেকনাফে দাদার সঙ্গে দোকানে নাস্তা আনতে গিয়ে গুলিবিদ্ধ হয় হুজাইফা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

টেকনাফের যে শিশুটি গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে চিকিৎসাধীন, সে তার দাদার সঙ্গে সকালে দোকান থেকে নাস্তা কিনে আনতে গিয়েছিল।

রোববার ১১ জানুয়ারি সকালে গুলিবিদ্ধ শিশুটিকে টেকনাফ থেকে বিকালে চট্টগ্রামে নিয়ে আসেন তার চাচা শওকত আলী।
রোববার বিকাল সাড়ে ৪টায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছায় বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, “বিকাল পৌনে ৫টায় শিশুটিকে হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে।”

রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুর অবস্থা সংকটজনক, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

কক্সবাজারের সীমান্ত লাগোয়া এই উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে ৯ বছরের হুজাইফা আফনান মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে আহত হন। লম্বাবিল গ্রামের তেচ্ছা বিল এলাকায় হুজাইফাদের বাড়ি, সেখানে সীমান্ত লাগোয়া স্থানে প্রায় দুইশ পরিবার বসবাস করে।

তার চাচা শওকত বলছিলেন, গত তিনদিন ধরে সীমান্তের ওপারে গোলাগুলি হচ্ছিল।

“আমাদের বাড়ির তিন কিলোমিটার দূরেই মিয়ানমার সীমান্ত। শনিবার রাতভর সীমান্তের ওপারে গোলাগুলির আওয়াজ শুনি। কিন্তু আজকে সকাল থেকেই গুলির শব্দ বেশি শুনতে পাই।”

তিনি বলেন, “ভোরে অনেক কুয়াশা ছিল। গোলাগুলির এক পর্যায়ে ওইপারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকা থেকে আরাকান আর্মির সদস্যরা আরসার সন্ত্রাসীদের গুলি করতে করতে এপারে চলে আসে। বেশি গোলাগুলির কারণে আমরা ভোর থেকে বাচ্চাদের বের হতে দিইনি।

“আমার বড় ভাইয়ের মেয়ে হুজাইফা তার দাদার সাথে দোকান থেকে নাস্তা কেনার জন্য বের হয়। বাড়ি ফেরার সময় ছুটে আসা গুলি তার শরীরে লাগে। নাস্তা নিয়ে তারা আর ঘরে যেতে পারেনি।”

পেশায় মাছ ব্যবসায়ী জসিম উদ্দিনের তিন ছেলে-মেয়ের মধ্যে হুজাইফা সবার বড়। স্থানীয় হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সে।

জসিম উদ্দিনেরা পাঁচ ভাই পরিবার নিয়ে কয়েক পুরুষ ধরে ওই এলাকায় বসবাস করছেন।

তাদের বাড়ির এলাকা ও সীমান্তের মধ্যে তিন কিলোমিটার দূরত্বে স্থানীয় লোকজন মাছের চাষ করে থাকে। ওই এলাকায় ছোট একটি খাল দুই দেশকে বিভক্ত করেছে বলে শওকত বলেছেন।

তিনি দাবি করেন, যখন প্রচণ্ড গোলাগুলি হচ্ছিল তখন সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের দেখতে পাননি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান হারুনুর রশীদ বলেন, হুজাইফার অবস্থা সংকটাপন্ন। তার মুখের ডান পাশ দিয়ে গুলি লেগেছে। তাকে লাইফ সার্পোটে রাখা হয়েছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...