শনিবার, ২২ আগস্ট ২০২৬

বিএনপিতে যোগ দেওয়া নেতা-কর্মীদের বহিষ্কার করল এলডিপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপিতে যোগ দেওয়া নেতা-কর্মীদের বহিষ্কার করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের শাহ আমানত মার্কেট এলাকায় দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. আজহারুল ইসলাম অপু। তিনি বলেন, সম্প্রতি যারা এলডিপি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন, তারা দলীয় শৃঙ্খলা অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত। এ কারণে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এসব সুবিধাবাদী ব্যক্তিকে ভবিষ্যতে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

এলডিপি জামায়াতে ইসলামীর সঙ্গে একীভূত হয়েছে—এমন অপপ্রচারের কড়া সমালোচনা করে আজহারুল ইসলাম অপু বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলডিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, জামায়াতের সঙ্গে এলডিপির কোনো রাজনৈতিক একীভূতকরণ হয়নি। কেবল নির্বাচনী আসন সমঝোতা হয়েছে। এলডিপি নিজস্ব স্বকীয়তা ও দলীয় প্রতীক বজায় রেখেই নির্বাচনে অংশ নেবে।

দলত্যাগীদের ‘সুবিধাভোগী’ আখ্যা দিয়ে তিনি বলেন, কিছু আদর্শহীন মানুষ দল ছেড়ে যাওয়ায় এলডিপির কোনো সাংগঠনিক ক্ষতি হবে না। বরং এতে দল আরও পরিচ্ছন্ন, সুসংগঠিত ও শক্তিশালী হবে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-১০ আসনে এলডিপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা ফাহাদ চৌধুরী দিপু বলেন, রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে আসনে এলডিপি প্রার্থী দেবে, সেখানে জামায়াত প্রার্থী দেবে না এবং জামায়াত যেখানে প্রার্থী দেবে, এলডিপি সেখানে প্রার্থী দেবে না। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের চেতনাকে এগিয়ে নিয়ে যাব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল আজগর চৌধুরী, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিএম সায়েদুল হক, কোতোয়ালী থানা এলডিপির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ইকরামুল করিম ইমন এবং মহানগর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এর আগে গত বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে ফুল দিয়ে এলডিপির একঝাঁক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...