রবিবার, ১৯ জুলাই ২০২৬

নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের চট্টগ্রামে ৩দিনের হস্তশিল্প মেলা কাল থেকে

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

নতুন বছরের উৎসবমুখর পরিবেশে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) উদ্যোগে কাল (৮ জানুয়ারি) চট্টগ্রাম বোট ক্লাবে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য হস্তশিল্প মেলা।

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি এবং বিএনএফডব্লিউএ’র প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করবেন।

মেলায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবি’র পরিবার কল্যাণ সমিতিসমূহ এবং বিশেষায়িত প্রতিষ্ঠান প্রয়াস ও আশার আলো অংশগ্রহণ করে। মেলাটি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

আয়োজিত মেলায় সেনা পরিবার কল্যাণ সমিতি, বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ, বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি, বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ এবং সীমান্ত পরিবার কল্যাণ সমিতি কর্তৃক বাংলার ঐতিহ্যবাহী কুটির ও হস্তশিল্প সামগ্রীর নানা উপকরণ তুলে ধরা হয়।

এছাড়াও বাংলাদেশ সেনা ও নৌবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষায়িত প্রতিষ্ঠান প্রয়াস এবং আশার আলো’র বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের তৈরিকৃত হস্তশিল্প সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।

মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে থ্রি-পিস ও পাঞ্জাবি, মাটির তৈরী তৈজসপত্র, বাঁশ ও বেতজাত সামগ্রী, পাটজাত পণ্য, হাতে তৈরি অলংকার, রেজিনের পণ্যসামগ্রী, কাঠের নকশাকৃত সামগ্রী, নকশিকাঁথা, তাঁতের শাড়ি, এবং ঐতিহ্যবাহী লোকশিল্পের নানা নিদর্শন রয়েছে। প্রতিটি স্টল সাজানো হয় দেশীয় ঐতিহ্য স্বাতন্ত্রিক ও নান্দনিকতায়। নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে নারীদের তৈরি হস্তশিল্প সামগ্রীর সমাহারে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

উলে­খ্য, বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত হস্তশিল্প মেলায় দেশীয় শিল্পের বিকাশ, কুটির শিল্পের প্রসার, বাঙালি ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে লোকজ সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ শনিবার এই এডহক কমিটি প্রকাশ করা হয়। এই কমিটির দায়িত্ব...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে...