সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে মজনু মাস্টার স্মৃতি মেধা বিকাশ বৃত্তির ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

সাফায়েত মেহেদী

সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর গুলবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন মজনু মাস্টার স্মৃতি মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা–২০২৫-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে গত ২৬ অক্টোবর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গ্রামীণ পর্যায়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ চর্চার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

উল্লেখ্য, বগাচতর গুলবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ছিল প্রয়াত মজনু মাস্টারের শেষ কর্মস্থল। তিনি ২০১৯ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

অনুষ্ঠানে ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মেধাক্রম ও গ্রেডভিত্তিক উত্তীর্ণ মোট ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়। বিশেষ ক্যাটাগরিতে নির্বাচিত কয়েকজন শিক্ষার্থীকে দেওয়া হয় বিশেষ উৎসাহ পুরস্কার।

পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নৈতিক শিক্ষামূলক বই, খাতা, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, পেন্সিল, সাবানসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ।

পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিপ্রা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক গুলজার হোসেন, নাসিমা বেগম ও বিথী চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিউদ্দীন ভূঁইয়া জামে মসজিদের সেক্রেটারি ও ফ্রেন্ডস ইউনিয়নের ট্রেজারার মোঃ ইয়াছিন, অভিভাবক প্রতিনিধি এবং মানবিক সংগঠন সেরা (SERA)-এর প্রতিনিধিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াত প্রধান শিক্ষকের ছোট ভাই ও এই আয়োজনের প্রধান সমন্বয়কারী মো. ছাখাওয়াত হোসেন ইকবাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানবিক ও সামাজিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের আগ্রহের কথা বিবেচনায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে পুনরায় বৃত্তি পরীক্ষা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মাস্টার সফিউল্ল্যাহ পরিবারের উদ্যোগে পরিচালিত মানবিক সংগঠন ‘সেরা (SERA)’-র কার্যক্রমের ওপর একটি সচিত্র ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এসময় সংগঠনের সদস্যরা শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক পরিবেশে সময় কাটান।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মাস্টার সফিউল্ল্যাহ পরিবারের বর্তমান প্রজন্মের প্রতিনিধি মুহাম্মদ মেহেদী হাসান ও ইনতেছার বিন আনোয়ার ইমন।

আয়োজকরা জানান, এই আয়োজন কেবল একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান নয়; বরং প্রয়াত মজনু মাস্টারের শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এক প্রশংসনীয় প্রয়াস।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...